যুক্তরাষ্ট্র সামরিক ক্ষেত্র থেকে সরে এখন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের কৌশল নিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেব্বি।
রোববার (২৩ আগস্ট) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মহেব্বি বলেন, সামরিক অঙ্গনে ইরানের সক্ষমতা ও শক্তি এখন সবার কাছে স্পষ্ট। ইরানের সামরিক শক্তি এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রমও আগের মতো নিরবচ্ছিন্নভাবে চলছে বলে দাবি করেন তিনি।
তার বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশলকে ইরানের সামরিক সক্ষমতার বিরুদ্ধে সরাসরি চাপ প্রয়োগে ব্যর্থতার পর নতুন ধরনের পদক্ষেপ হিসেবে দেখছে তেহরান।
সূত্র: আল-জাজিরা










