Author: নিজস্ব প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ ‘পিএমও বাংলাদেশ’ থেকে প্রকাশিত এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। তিনি ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ দিনটি আনন্দ ও শুভকামনার মধ্য দিয়ে কাটুক এবং ভবিষ্যতেও তার সুস্বাস্থ্য বজায় থাকুক বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বার্তায় তারেক রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার উৎসর্গীকৃত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক—এই কামনা করি।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের…

Read More

নয়াদিল্লিতে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতাদের পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর ভারতের রাজধানীতে বৈঠকটি হওয়ার কথা ছিল। আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বৃহস্পতিবার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত বৈঠকের এক দিন আগে বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। তবে বৈঠক বাতিলের কারণ সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি। বৈঠকে যোগ দিতে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ইতোমধ্যে নয়াদিল্লিতে পৌঁছেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বৈঠকটি শেখ হাসিনা বর্তমানে যে বাসভবনে অবস্থান করছেন, সেখানেই হওয়ার কথা ছিল। সেখানে দলের রাজনৈতিক ও সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। একই সঙ্গে শেখ হাসিনার…

Read More

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সহকারী সচিব সাইফুল ইসলাম জয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করা সাইফুল ইসলাম জয়কে বদলিপূর্বক প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব পদে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে বদলির আদেশাধীন ছিলেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সাইফুল ইসলাম জয় বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। মাঠপর্যায়ের তরুণ প্রশাসন ক্যাডার…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা ও গ্রেপ্তারের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত অডিওটির সত্যতা, উৎস এবং সেটি সম্পাদনা বা বিকৃত করা হয়েছে কি না, তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অডিওটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের…

Read More

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন চেকপোস্টে তার পাসপোর্ট যাচাই করে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়। পরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার বিষয়ে খোঁজ নিয়ে একাধিক মামলার তথ্য পাওয়ার কথা জানায় পুলিশ। ইমিগ্রেশন পুলিশের এসআই তারেক জানান, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার জন্য দর্শনা চেকপোস্টে আসেন এমএ খালেক। কাগজপত্র যাচাইয়ের সময় তার পাসপোর্টে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা যায়। এরপর বিষয়টি মেহেরপুরের গাংনী থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে জানানো হয়। পরে মেহেরপুর জেলা গোয়েন্দা…

Read More

ফরিদপুরের ভাঙ্গায় কার পার্কিং নিয়ে তর্কের জেরে এক পথচারীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনায় মো. হামিদুল গাজী (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় ব্যবহৃত ২২ বোরের রিভলবারটিও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার সামনে ঢাকা খুলনা মহাসড়কে একটি প্রাইভেটকার থামান হামিদুল। এ সময় গাড়িতে তার সঙ্গে এক নারী যাত্রী ছিলেন। গাড়ি পার্কিং নিয়ে এক পথচারীর সঙ্গে তার তর্ক হয়। একপর্যায়ে গাড়িতে বসেই ওই পথচারীকে লক্ষ্য করে নিজের রিভলবার দিয়ে দুই রাউন্ড গুলি…

Read More

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি রাঙামাটি ভ্রমণের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। পাহাড়, কাপ্তাই লেক, নৌকা আর সবুজ প্রকৃতির মায়াবী পরিবেশে সময় কাটানোর কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। রাঙামাটির পাহাড় ও লেকের সৌন্দর্য, নৌকার দুলুনি এবং নির্মল বাতাসের মাঝে নিজের ব্যস্ততা ভুলে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার অনুভূতি প্রকাশ করেছেন প্রভা। তার প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে পাহাড়ঘেরা লেক, নৌকা এবং প্রকৃতির মনোরম দৃশ্য। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘পাহাড়, লেক, একটি সুন্দর নৌকা, আমাদের খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। রাঙামাটি ছিল ভীষণ সুন্দর।’ প্রভার এই ভ্রমণের ছবি প্রকাশের পর…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার রায়পুর উপজেলার বর্ডার বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্র ও ছড়িয়ে পড়া একটি ভিডিওর তথ্য অনুযায়ী, জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে রায়পুর চাঁদপুর সীমান্তবর্তী বর্ডার বাজার এলাকায় মিছিলটি বের করা হয়। মিছিলে প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত ভিডিওতে লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জায়েদ ইবনে মিরাজকে মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় জিয়াও জু ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি ব্যাটারি কারখানার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক জয় মন্ডল জানান, সকালে জিয়াও জু ইন্ডাস্ট্রিজ ব্যাটারি মিলের সামনে সড়কের পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অডিও রেকর্ডটির সত্যতা বা এটি কীভাবে তৈরি ও ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মো. রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। অডিওতে তাকে শেখ হাসিনার দেশে ফেরার সময় নিয়ে মন্তব্য করতে শোনা যায়। ছড়িয়ে পড়া রেকর্ডে রাকিবুল ইসলামকে বলতে শোনা যায়, শেখ হাসিনা…

Read More