দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সফরে আসছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন তিনি। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলা শহরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।
সফরকে ঘিরে ঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পৌরসভা এবং নাগরিক সমাজের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। শহরের প্রাণকেন্দ্র বড় মাঠে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে মঞ্চ নির্মাণের কাজও চলছে।
সফরসূচি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সার্কিট হাউসে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর তিনি শহরের পুরাতন গোরস্তানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরে কালীবাড়িতে অবস্থিত নিজ বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার।
সফরের প্রথম দিন বিকেলে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে, যা স্থানীয়ভাবে বড় মাঠ হিসেবে পরিচিত, আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিত থাকার কথা রয়েছে।
দুই দিনের সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। গুরুত্বপূর্ণ এই কর্মসূচি শেষে তিনি ঠাকুরগাঁও সফর শেষ করে ঢাকায় ফিরে বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির নিজ জেলা সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সফর নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।










