Author: নিজস্ব প্রতিবেদক

সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপ শুধু রোমাঞ্চকর গোল কিংবা তারকাদের পারফরম্যান্সের জন্য নয়, আধুনিক ফুটবল কৌশলের দারুণ প্রদর্শনীর জন্যও আলোচনায় এসেছে। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ১০৪ ম্যাচের এই আসরে স্পষ্ট হয়েছে—শুধু বলের দখল বা ব্যক্তিগত নৈপুণ্য নয়, বরং সঠিক পরিকল্পনা, কৌশলগত সিদ্ধান্ত এবং দলগত সমন্বয়ই জয়ের মূল চাবিকাঠি। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের বিশ্লেষণেও উঠে এসেছে, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দলগুলো বারবার ফরমেশন পরিবর্তন করে প্রতিপক্ষকে চাপে রেখেছে। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ৪-৩-৩ ও ৪-২-৩-১ ফরমেশন। তবে এগুলো ছিল অনেক বেশি গতিশীল। আক্রমণের সময় ফুলব্যাকরা মাঝমাঠে উঠে এসে অতিরিক্ত খেলোয়াড়ের ভূমিকা পালন করেছেন, আবার প্রয়োজন হলে দ্রুত রক্ষণেও ফিরেছেন। অনেক…

Read More

দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির অভিযোগকে গুরুত্ব দিয়ে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-কে এ কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছেন আদালত। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), সায়েন্স ল্যাবরেটরি এবং বিএসটিআই থেকে একজন করে বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত…

Read More

দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন আগামী আগস্ট মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে সরকার-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনের অপেক্ষা না করে আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা থাকায় নির্বাচন কমিশনও প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন নাম উঠে এলেও দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে দলীয়…

Read More

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার (২৯ জুলাই) রাজধানীর সিআইডি সদর দপ্তরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের সময় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এনএসআইতে কর্মরত অবস্থাতেই তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন।…

Read More

বর্ষাকালে বৃষ্টিতে ভিজতে অনেকেই পছন্দ করেন। একই সঙ্গে প্রচলিত একটি ধারণাও রয়েছে—বৃষ্টির পানিতে ভিজলে নাকি ঘামাচি কমে যায়। কেউ কেউ আবার মনে করেন, বৃষ্টিতে ভিজে সঙ্গে সঙ্গে গোসল করলে সর্দি-কাশির ঝুঁকিও কমে। তবে বিশেষজ্ঞদের মতে, এসব ধারণার পেছনে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং বৃষ্টিতে ভেজার পর কিছু স্বাস্থ্যবিধি মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বৃষ্টির পানির কোনো বিশেষ ঔষধি গুণ নেই, যা সরাসরি ঘামাচি দূর করতে পারে। তবে বৃষ্টিতে ভেজার সময় শরীরের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় ঘামাচির কারণে হওয়া জ্বালাপোড়া ও অস্বস্তি সাময়িকভাবে কম অনুভূত হতে পারে। একই ধরনের স্বস্তি পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে গোসল করলেও পাওয়া সম্ভব। তাই…

Read More

দূষিত খাবার ও পানির মাধ্যমে বাংলাদেশে হেপাটাইটিস এ ও ই ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, সামান্য অসতর্কতার কারণেই জন্ডিসসহ গুরুতর লিভারের জটিলতায় আক্রান্ত হতে পারেন অনেকেই। দেশে হাসপাতালে ভর্তি হওয়া জন্ডিস রোগীদের একটি বড় অংশ পানিবাহিত হেপাটাইটিস ই ভাইরাসে আক্রান্ত, পাশাপাশি হেপাটাইটিস এ-ও উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মধ্যে সংক্রমণ ঘটায়। পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞদের মতে, বর্ষা ও গ্রীষ্ম মৌসুমে এই সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। জলাবদ্ধতার সময় অনেক এলাকায় পয়োনিষ্কাশন ব্যবস্থা ও পানির পাইপলাইনের সংযোগস্থলে দূষণের ঝুঁকি তৈরি হয়। ফলে রান্না, পান করা কিংবা দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির মাধ্যমে ভাইরাস সহজেই ছড়িয়ে পড়ে। এ ছাড়া রাস্তার খোলা শরবত,…

Read More

হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ জারি করেন। জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, একই দিন হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দেয়। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই স্থান ও সময়ে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়। এতে উভয় দলের বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতির সম্ভাবনা থাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের মতে, পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি…

Read More

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান বিক্ষোভকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বিক্ষোভকারীদের ‘ভারতের মতো শত্রু’ আখ্যা দিয়ে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন। সাম্প্রতিক সহিংসতায় রাওলাকোট এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩২ জন বিক্ষোভকারী নিহত হওয়ার খবরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে খাজা আসিফকে বলতে শোনা যায়, তিনি আজাদ কাশ্মীরের আন্দোলনকারীদের ভারতের মতোই শত্রু হিসেবে বিবেচনা করেন। এর আগে গত ৫ জুন থেকে শুরু হওয়া আন্দোলনে পাকিস্তান অধিকৃত কাশ্মীরজুড়ে প্রাণহানির সংখ্যা ৯০ ছাড়িয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গেলে তাদের ওপর অতিরিক্ত…

Read More

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে আবু হানিফ নামে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ফতুল্লার ইসদাইর এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আবু হানিফ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন এবং স্ত্রীকে নিয়ে ইসদাইর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বাসার একটি কক্ষের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় সন্দেহ হলে বিষয়টি জানানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত…

Read More

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের উত্তরাঞ্চলীয় সমন্বয়ক সারজিস আলমকে নিরাপত্তার স্বার্থে পুলিশি প্রহরায় জেলা সার্কিট হাউসে নেওয়া হয়। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সার্কিট হাউসের সামনে এ ঘটনা ঘটে। এনসিপির দাবি, হামলায় তাদের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলাকারীরা দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়ি ভাঙচুর করে এবং কয়েকজন নেতাকর্মীকে মারধর করে। আহতদের মধ্যে একজনের চোখে গুরুতর আঘাত লেগেছে বলে অভিযোগ করেছে দলটি। সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সারজিস আলম বলেন, শান্তিপূর্ণ পদযাত্রা ও পথসভা শেষে ঢাকায় ফেরার সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। তিনি…

Read More