সরকার একযোগে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। তাদের মধ্যে অনেকেই ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক (ডিসি) ও পদাধিকারবলে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন।
২৭ জুলাই ২০২৬, সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থ বিবেচনায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের অবসরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে দেশ-বিদেশে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিরোধী দলগুলো নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে এবং এটিকে ‘রাতের ভোট’ বা ‘নিশিরাতের নির্বাচন’ বলে আখ্যায়িত করে।
এর আগে একই ধরনের সিদ্ধান্তে পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়, যাদের অধিকাংশই ২০১৮ সালের নির্বাচনের সময় বিভিন্ন জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নির্বাচনী অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। তখন সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাকে ওএসডি করা হলেও তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বিএনপি সরকার গঠনের পাঁচ মাস পর তাদের বিরুদ্ধে এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো।
সর্বশেষ
- ঢাবি শিক্ষক সমিতির বিবৃতি ঘিরে বিতর্ক, পদত্যাগ করলেন ১১ সদস্য
- গুলশানে বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- অর্থনীতির উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর
- শুটিং চলাকালে আহত রাশমিকা মান্দানা
- দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতেই বড় পরাজয় বাংলাদেশের
- সরকারে থেকেও রাজপথের সংগ্রাম ভুলিনি: ইশরাক হোসেন
- বাণিজ্যিক জাহাজে হামলা থেকে বিরত থাকতে ইরানকে ভারতের আহ্বান
- বন্ধ ফ্যাক্টরিগুলো চালু করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

