বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (Assistant Director) পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এইচআরডি-১) মো. শহীদ রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ জুলাই অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৫,১৪৯ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ আগস্ট, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষা ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
যেসব প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন, তাদের নির্ধারিত সময়ের আগেই প্রবেশপত্র, পরীক্ষাকেন্দ্র এবং প্রয়োজনীয় নির্দেশনা যাচাই করে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

