তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি ১৩ থেকে ১৮তম গ্রেডে মোট ১৩৫টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ২১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদসমূহ
১. হিসাব সহকারী
- পদসংখ্যা: ৪৯
- যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (বাণিজ্য) পাস
- অভিজ্ঞতা: হিসাব/অডিট/অর্থ বিভাগে কমপক্ষে ৪ বছর
- গ্রেড: ১৩
- বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
২. করণিক
- পদসংখ্যা: ২৮
- যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর
- গ্রেড: ১৬
- বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৩. উন্নয়নকারী
- পদসংখ্যা: ৪১
- যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর
- গ্রেড: ১৬
- বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৪. সাহায্যকারী
- পদসংখ্যা: ১৭
- যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর
- গ্রেড: ১৮
- বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা
বয়সসীমা
- ১৬ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদন
- আবেদন শুরু: ২৩ জুলাই ২০২৬, সকাল ১০:০০টা
- আবেদনের শেষ সময়: ২১ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০টা
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, পেট্রোবাংলা এবং টেলিটক-এর ওয়েবসাইটে পাওয়া যাবে।

