নোয়াখালীর বেগমগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ঝাড়ফুঁকের কথা বলে যৌন নির্যাতনের অভিযোগে মো. আলমগীর হোসেন ফরাজী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শরীফপুর ইউনিয়নের সাবেক জামায়াত নেতা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মাথাব্যথার কারণে ওই শিক্ষার্থী আলমগীরের দোকানে যায়। সেখানে ঝাড়ফুঁক করার কথা বলে তাকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি কাউকে জানালে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে ঘটনার কথা জানায়। এরপর তার বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলার পর গত রাতে নিজ বাড়ি থেকে আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আলমগীর পশ্চিম খানপুর গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে। স্থানীয় বাজারে তিনি কবিরাজি ওষুধ বিক্রির পাশাপাশি ঝাড়ফুঁক করতেন। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, তিনি অতীতে শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক, সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, আলমগীরকে গ্রেপ্তারের পর নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আদালতে তার ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।
এদিকে শরীফপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন জানিয়েছেন, আলমগীর ২০২২ সাল পর্যন্ত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পদে দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি দলের কার্যক্রমে সক্রিয় নন।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার
Keep Reading
Add A Comment
- অনুসন্ধান
- আর্কাইভ
- ছবি
- ভিডিও
- পরিবেশ
- প্রবাস
- সাহিত্য
- চাকরি










