গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈরে রেললাইনের পাশ থেকে এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে জয়দেবপুর রেল জংশনের আউটার সিগন্যাল এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্যদিকে, কালিয়াকৈর পৌরসভার পাকার মাথা এলাকায় রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তারও পরিচয় জানা যায়নি। দুই ঘটনায়ই পরিচয় শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।










