আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসানের কথা উল্লেখ করে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম ঘোষণা করা হয়। রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজভাড়া উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মধ্যেও গত পাঁচ মাস দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে মার্চ থেকে আগস্ট পর্যন্ত সময়ে বিপিসির প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়লেও জনস্বার্থ বিবেচনায় এতদিন দেশের বাজারে দাম বাড়ানো হয়নি। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো তুলনামূলকভাবে কম রয়েছে।
লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম
Keep Reading
Add A Comment
- অনুসন্ধান
- আর্কাইভ
- ছবি
- ভিডিও
- পরিবেশ
- প্রবাস
- সাহিত্য
- চাকরি










