রাজধানীর শেরেবাংলা নগরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরিয়মের মরদেহ তখনও ঝুলন্ত অবস্থায় ছিল। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম যাওয়ার কথা রয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে আলোচনায় আসেন গাজী নজরুল ইসলাম। ওই ঘটনার পর নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।
মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
Keep Reading
Add A Comment
- অনুসন্ধান
- আর্কাইভ
- ছবি
- ভিডিও
- পরিবেশ
- প্রবাস
- সাহিত্য
- চাকরি










