রাজধানীর ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ন্যাম ভবন থেকে বের হয়ে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডি ও পিবিআই।
রাত ১০টার কিছু আগে একটি অ্যাম্বুলেন্সে করে মরিয়মের মরদেহ ন্যাম ভবন থেকে বের করে নেওয়া হয়। এ সময় একটি মাইক্রোবাসে করে এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকেও সেখান থেকে নিয়ে যায় পুলিশ।
মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী
Keep Reading
Add A Comment
- অনুসন্ধান
- আর্কাইভ
- ছবি
- ভিডিও
- পরিবেশ
- প্রবাস
- সাহিত্য
- চাকরি










