ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানার চত্বরে সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, হঠাৎ বিকট শব্দে একটি লরির সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় লরি বা সিলিন্ডারের বিভিন্ন অংশ ছিটকে পড়ে। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পুলিশ জানায়, ঘটনার পরপরই জয়নব বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার বাসিন্দা। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর একটি কাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, কারখানার গেটের সামনে থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন পাশের একটি পরিত্যক্ত জায়গায় ছড়িয়ে পড়ে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণের পর কাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
ঘটনার পর দুর্ঘটনার কারণ এবং সিলিন্ডারটি কীভাবে বিস্ফোরিত হয়েছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে।
আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন, নিহত ৬
Keep Reading
Add A Comment
- অনুসন্ধান
- আর্কাইভ
- ছবি
- ভিডিও
- পরিবেশ
- প্রবাস
- সাহিত্য
- চাকরি










