নোয়াখালীর সুবর্ণচরে নাঈম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ ধানক্ষেতসংলগ্ন সড়কের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে নানার বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে তার মরদেহ পাওয়া যায়। এর আগে রাতে খাবার খেয়ে নাঈম নানার ঘরে ঘুমিয়ে পড়েছিল। সকালে তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
পুলিশ জানায়, নাঈমের গলা ও মুখে দাগ রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নাঈম চরজব্বার ইউনিয়নের দারুল উলুম মাদানীয়া হাফিজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।










