২০২৭ সালের অমর একুশে বইমেলা আগামী ৭ জানুয়ারি শুরু হবে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলা আয়োজন নিয়ে প্রকাশকদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে মেলার তারিখ নির্ধারণ করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
অমর একুশে বইমেলা বাংলাদেশের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন। প্রতিবছর এ মেলায় দেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান তাদের নতুন বই নিয়ে অংশ নেয়। পাশাপাশি লেখক, পাঠক ও বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
২০২৭ সালের বইমেলাকে ঘিরেও প্রকাশক, লেখক ও পাঠকদের মধ্যে প্রস্তুতি শুরু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।










