আগামী চার বছরের মধ্যে বাংলাদেশকে পথশিশু ও ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার ৭ অক্টোবর সকালে শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত ‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জনে অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, শিশুদের যত্ন, শিক্ষা, সুরক্ষা এবং সার্বিক বিকাশ নিশ্চিত করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ কাজ করছে। পথশিশুদের জন্যও মন্ত্রণালয়ের একটি পৃথক বিভাগ রয়েছে। এই বিভাগকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
পথশিশুদের পুনর্বাসনের বিষয়ে জাহিদ হোসেন বলেন, শুধু তাদের বিদ্যালয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেই দায়িত্ব শেষ হবে না। শিশুদের মানসিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সৃজনশীল বিকাশের জন্যও প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে হবে। সুবিধাবঞ্চিত শিশুদেরও একই সুযোগের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, সরকার আগামী চার বছরের মধ্যে পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। এ জন্য আলাদা প্রকল্পও নেওয়া হয়েছে। তবে শুধু অর্থ বিনিয়োগ করলেই এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। মানুষের মানসিকতা পরিবর্তন এবং সামাজিকভাবে সবাইকে সম্পৃক্ত করাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, শিশু একাডেমির কার্যক্রমের আওতায় শুধু সুবিধাপ্রাপ্ত পরিবারের শিশুদের নয়, সুবিধাবঞ্চিত ও রাস্তায় থাকা শিশুদেরও নিয়ে আসতে চায় সরকার। শিশুদের প্রশিক্ষণ, শিক্ষা এবং বিকাশের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য রাখা উচিত










