Author: নিজস্ব প্রতিবেদক

সমাজের প্রান্তিক ও পথশিশুদের জীবন, স্বপ্ন এবং মানবিক অনুভূতিকে কেন্দ্র করে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী কাজল ব্যানার্জী। ‘রাজকুমার’ শিরোনামের গানটিতে উঠে এসেছে এমন এক চরিত্রের গল্প, যার কোনো রাজ্য নেই, নেই সিংহাসন কিংবা মুকুট। তবুও ভালোবাসা, স্বপ্ন ও মানবিকতার অদৃশ্য সাম্রাজ্যে সে যেন একজন রাজকুমার। দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করেছে গানটি। ‘রাজকুমার’-এর কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন কাজল ব্যানার্জী। সংগীতায়োজন করেছেন রোজেন রহমান। অন্যদিকে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। ভিডিওতে অংশ নিয়েছে একাধিক পথশিশু। ফলে গানটির দৃশ্যায়নেও সমাজের অবহেলিত শিশুদের জীবন ও স্বপ্নের একটি মানবিক চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।…

Read More

চট্টগ্রামের পটিয়ায় ঢাকাগামী একটি বাসের ব্যাটারি বক্সের পাশে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বার থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের পটিয়া উপজেলার মুজাফরাবাদ কলেজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসটির চালক মো. হোসেন (৪৬) ও হেলপার মো. পারভেজ মিয়া (৩৩)। মো. হোসেনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার…

Read More

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে কলকাতার মৎস্য আমদানিকারকদের সংগঠন ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। দুর্গাপূজার সময় ভারতে বাংলাদেশের ইলিশের চাহিদা বাড়ে উল্লেখ করে রপ্তানির সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে এ আবেদন জানানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে চিঠির বিষয়টি তুলে ধরা হয়েছে। চিঠিতে কলকাতার মৎস্য আমদানিকারকরা জানান, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে তারা বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছেন। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকে তারা…

Read More

‘নবম জাতীয় পে-স্কেল ২০২৬’ বাস্তবায়নে নতুন বেতন কাঠামোর পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য সাতটি পৃথক বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) জারি করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে নতুন বেতন নির্ধারণের প্রক্রিয়াকে আরও ডিজিটাল করতে আইবাস প্লাস প্লাস ব্যবস্থাকে প্রস্তুত করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন জারির পর কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে। ইতোমধ্যে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া আইনগত পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং প্রক্রিয়া শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন কাঠামো বাস্তবায়নে সাতটি পৃথক এসআরও থাকবে। এসব আদেশের মাধ্যমে বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং সংশ্লিষ্ট…

Read More

মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিমের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে সম্মত হয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনার সঙ্গে থাকবেন এই তরুণ ফরোয়ার্ড। আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় (সিইএসটি) বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করবেন হামজা আবদেলকারিম। চুক্তি স্বাক্ষরের পর ক্লাবের কমার্শিয়াল অফিসে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি ধারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন মিশরীয় এই ফরোয়ার্ড। মৌসুমের শেষ পর্যন্ত ধারে থাকার কথা থাকলেও খুব অল্প সময়ের মধ্যেই নিজের সামর্থ্যের জানান দেন তিনি। বিশেষ করে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেই নজর কাড়েন হামজা। ৮ মার্চ উস্কারের বিপক্ষে বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক…

Read More

২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রীর সরকারি কার্যক্রমে চুল সাজানো, মেকআপ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিত্বমূলক ব্যয়ে প্রায় ৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার খরচ করেছে দেশটির সরকার। তথ্য অধিকার আইনের আওতায় করা এক আবেদনের পর ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এসব ব্যয়ের তথ্য প্রকাশ করেছে। আইনজীবী ইয়ারা উইঙ্কলার-শালিত ২০২৫ সালের ডিসেম্বরে তথ্য অধিকার আইনে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে প্রকাশিত নথিতে দেখা যায়, মোট চুল ও মেকআপ ব্যয়ের প্রায় ৯০ শতাংশই হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারার সময়কালে। প্রকাশিত নথিতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হেয়ারস্টাইলিস্ট ও মেকআপ শিল্পীদের নামের কিছু অংশ মুছে দেওয়া হয়েছে। এসব তথ্য প্রকাশ না করার কারণ হিসেবে ‘রাষ্ট্রীয়…

Read More

নারীদের নির্বিঘ্নে কথা বলা, চলাফেরা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে পারাকে বর্তমান সরকারের সময়ের অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, নারীরা যেন স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন এবং নিরাপদ পরিবেশে চলাফেরা করতে পারেন—এ বিষয়টি নিশ্চিত করা সরকারের জন্য গুরুত্বপূর্ণ। নারীদের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলো সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে তুলে ধরার জন্য মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তের পরদিনই ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমে গিয়ে চলমান বিদ্যুৎ সংকট আরও তীব্র হয়েছে। তবে বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট বন্ধ হওয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিলের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে—এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন না। এর পরদিন আদানি পাওয়ারের গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রটির মোট উৎপাদন ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে। এর আগে কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী…

Read More

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। তবে একটি দুষ্টচক্র কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে সার মজুতের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে সামনে রেখে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, দেশে বর্তমানে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় এবং কৃষকরা প্রয়োজনের সময় যথাযথভাবে সার…

Read More

রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, দুজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শাহবাগ থানার পুলিশ জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, খবর পেয়ে সুপ্রিম…

Read More