বলিউডে ‘আওয়ারাপন ২’ সিনেমার সাফল্য নিয়ে ব্যস্ততার মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা ইমরান হাশমি। কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভোগার পর মুম্বাইয়ে তার পরীক্ষা করা হলে সোয়াইন ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সিনেমার প্রচারণা ও অন্যান্য কাজের জন্য রাঁচিসহ ভারতের কয়েকটি শহরে ভ্রমণ করেছিলেন ইমরান। মুম্বাইয়ে ফেরার পরই তার অসুস্থতা দেখা দেয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সোয়াইন ফ্লু শনাক্ত হয়।
অসুস্থতার কারণে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত ‘আওয়ারাপন ২’-এর একটি বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে পারেননি এই অভিনেতা। অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে দুঃখ প্রকাশও করেন তিনি।
তবে ইমরানের অসুস্থতার মধ্যেও বক্স অফিসে দারুণ গতিতে এগিয়ে চলছে ‘আওয়ারাপন ২’। ২০০৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে নতুন সিনেমাটি। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। পুরোনো চরিত্রে ইমরান হাশমির প্রত্যাবর্তনও পেয়েছে ইতিবাচক সাড়া।
বিশেষ করে সিনেমাটির ব্যবসায়িক সাফল্য ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। মুক্তির অল্প সময়ের মধ্যেই ছবিটি উল্লেখযোগ্য আয় করেছে এবং তার আগের কয়েকটি সফল সিনেমার ব্যবসাকেও ছাড়িয়ে গেছে।
‘আওয়ারাপন ২’ পরিচালনা করেছেন নিতিন কক্কর। বিশেশ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে ইমরান হাশমির পাশাপাশি অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।
বর্তমানে ইমরানের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা। ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। অন্যদিকে অভিনেতার অনুপস্থিতিতেও প্রেক্ষাগৃহে দর্শকদের আগ্রহ ধরে রেখেছে ‘আওয়ারাপন ২’।
আওয়ারাপন ২’-এর সাফল্যের মাঝেই সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
Keep Reading
Add A Comment
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম
প্রকাশক: শেখ আল ফয়সল
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১৫/বি আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা ১২১৭।
ইমেইল: info@banglagazeta.com
নিউজ (অনলাইন) : ০১৪০-৩০০০৯৭৪
বিজ্ঞাপন : ০১৬১১-৮৫৫১৩৪
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত.









