রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর রাজধানীর ভাটারা এলাকার ৩০০ ফিট সড়কে ঘুরতে গেছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (২৭ জুলাই) রাত ৭টা ৫৭ মিনিটে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা প্রটোকলে গুলশানে অবস্থিত নিজ বাসভবন থেকে তিনি বের হন।
একটি সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে তাঁর এ সফরের উদ্দেশ্য বা সফরসঙ্গীদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

