ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব ও সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের সাবেক ফুটবল তারকা ও সাবেক উয়েফা সভাপতি মিচেল প্লাতিনি। বিতর্কিত কিছু পরিকল্পনা ও ফুটবলের নিয়মকানুন নিয়ে প্রশ্ন তুলে ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন তিনি।
এক সাক্ষাৎকারে প্লাতিনি বলেন, বিষয়টি শুধু অর্থনৈতিক সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর মতে, ইনফান্তিনো ফুটবলের নিয়মের একজন রক্ষক হলেও বিভিন্ন ক্ষেত্রে তিনি নিজেই সেই নিয়মকে যথাযথভাবে সম্মান করছেন না। এ কারণেই ফিফা সভাপতির দায়িত্বে তার থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্লাতিনি।
বিশ্বকাপ চলাকালে হাইড্রেশন ব্রেক এবং ফাইনাল ম্যাচে ৩০ মিনিটের হাফটাইম বিরতির বিষয়েও আপত্তি জানিয়েছেন সাবেক এই ফরাসি ফুটবল তারকা। তার ভাষ্য, বিজ্ঞাপনের জন্য বিরতি কিংবা ফাইনালে অতিরিক্ত দীর্ঘ বিরতি ফুটবলের প্রচলিত নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি লাল কার্ডের সিদ্ধান্ত নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।
প্লাতিনি আরও অভিযোগ করেন, ইনফান্তিনো অর্থ ও ক্ষমতার প্রতি অতিরিক্ত আগ্রহী। তার মতে, ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সহজে এই পরিস্থিতির সমাধান করা সম্ভব নয়; প্রয়োজনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নিতে হবে।
বিশ্বকাপের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার একটি পরিকল্পনা প্রকাশ্যে আসার পর থেকেই ইনফান্তিনো সমালোচনার মুখে রয়েছেন। যদিও পরবর্তীতে সেই পরিকল্পনা থেকে সরে আসা হয়, তবু ফিফার নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে বিতর্ক থামেনি।
উল্লেখ্য, প্লাতিনিও অতীতে বিতর্কের মুখে পড়েছিলেন। ২০১৫ সালে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে এবং সে সময় তিনি উয়েফা সভাপতির পদ ছাড়েন। তবে তিনি বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।
ইনফান্তিনোর পদত্যাগ চান প্লাতিনি
Keep Reading
Add A Comment
ভারপ্রাপ্ত সম্পাদক:
প্রকাশক:
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১৫/বি আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা ১২১৭।
ইমেইল: info@banglagazeta.com
নিউজ (অনলাইন) : ০১৪০-৩০০০৯৭৪
বিজ্ঞাপন : ০১৬১১-৮৫৫১৩৪
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত.










