- ফাইনালের ড্রেসিংরুম নিয়ে চাঞ্চল্যকর দাবি আর্জেন্টাইন ডিফেন্ডারের মায়ের
- ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর
- ঢাবিতে শিবির নেতার কক্ষে ‘আপত্তিকর’ ঘটনার অভিযোগ
- ৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় আর্জেন্টাইন তারকা
- ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা, নিহত ৫, নিখোঁজ ৪১
- মানসিক সুস্থতায় ‘না’ বলা জরুরি
- মোদির বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা কেজরিওয়ালের
- দুবাইয়ের জেল থেকে ছাড়া পেলেন বেনজীর
Author: নিজস্ব প্রতিবেদক
ভারতে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং ছেলে আরিয়ান খানকে নিয়ে লন্ডনে সময় কাটাতে দেখা গেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ভিডিও ঘিরে বিষয়টি ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে শাহরুখ তাঁর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কিং’-এর শুটিং ও প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততার ফাঁকে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতেই তাঁর লন্ডন সফর বলে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে লন্ডনের একটি ভবন থেকে গৌরী ও সুহানার সঙ্গে বের হতে দেখা যায় শাহরুখকে। সাধারণত বিদেশ সফরে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করলেও এবার ক্যাজুয়াল…
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু এবং স্বস্তিকর পরিবেশে সম্পন্ন করতে কুড়িগ্রাম ও লালমনিরহাট অঞ্চলে পূর্বনির্ধারিত সাত দিনের পরিকল্পিত লোডশেডিং সাময়িকভাবে স্থগিত করেছে বিদ্যুৎ বিভাগ। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত এ দুই জেলায় কোনো নির্ধারিত লোডশেডিং কার্যকর থাকবে না। পরীক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে যেন কোনো পরীক্ষাকেন্দ্র বা পরীক্ষার্থীর পড়াশোনায় বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুৎ সমিতি এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।…
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর রাজধানীর ভাটারা এলাকার ৩০০ ফিট সড়কে ঘুরতে গেছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২৭ জুলাই) রাত ৭টা ৫৭ মিনিটে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা প্রটোকলে গুলশানে অবস্থিত নিজ বাসভবন থেকে তিনি বের হন। একটি সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে তাঁর এ সফরের উদ্দেশ্য বা সফরসঙ্গীদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি রিল ভিডিওকে কেন্দ্র করে সমালোচনা ও সাইবার বুলিংয়ের শিকার হওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল তাঁর পাশে দাঁড়ানো শিক্ষক, সহকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিউটি রানী পাল বলেন, “স্বাভাবিক ও সুন্দর একটি মুহূর্তের ভিডিওকে বিকৃত দৃষ্টিভঙ্গিতে নেতিবাচকভাবে উপস্থাপন করে আমাকে সাইবার বুলিং করা হচ্ছিল। এ সময় অনেকে আমাকে সমর্থন দিয়ে পাশে দাঁড়িয়েছেন। তাঁদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।” রিল ভিডিওটি ঘিরে বিতর্কের পর দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষক-শিক্ষিকা, সহকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতি সংহতি জানান। অনেকে একই গানের সঙ্গে নিজেদের ভিডিও প্রকাশ করে সমর্থন…
চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে (সিইআইজেড) প্রাথমিকভাবে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা থাকলেও পর্যায়ক্রমে মোট বিনিয়োগ এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৭ জুলাই) আনোয়ারায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, এই প্রকল্প শুধু একটি শিল্পাঞ্চল নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর ভাষ্য, ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে এ বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে সরাসরি ও পরোক্ষভাবে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি…
মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে হাসপাতালে ডেকে নিয়ে তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে দায়ের করা মামলায় স্নিগ্ধা অভিযোগ করেন, একটি বিজ্ঞাপনের চুক্তি সম্পন্ন করার কথা বলে তাঁকে একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে নিয়ে তাঁকে আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করা হয়। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ঘটনার পর ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ নেননি। পরে ন্যায়বিচারের আশায় থানায় মামলা করেন। স্নিগ্ধার অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাঁকে অন্য…
প্রশাসনিক অস্থিরতা ও বিপুল ঋণের চাপে নতুন মৌসুম শুরুর আগে কঠিন সময় পার করছে সৌদি আরবের ক্লাব আল নাসর। গ্রীষ্মকালীন দলবদলের বাজারে এখন পর্যন্ত একজন নতুন খেলোয়াড়ও দলে ভেড়াতে পারেনি ক্লাবটি। এর মধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়েছে দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়েও। সৌদি সংবাদমাধ্যম আল-ইয়াওম-এর বরাতে গোল ডটকম জানিয়েছে, সৌদি প্রো লিগের ১৮টি ক্লাবের মধ্যে আল-হাজম ও আল-রিয়াদের পাশাপাশি আল নাসরও এখন পর্যন্ত কোনো নতুন খেলোয়াড়কে দলে ভেড়াতে পারেনি। যদিও সাম্প্রতিক সময়ে ইউরোপের একাধিক তারকা ফুটবলারের সঙ্গে ক্লাবটির নাম জড়িয়েছিল। এই অচলাবস্থার অন্যতম কারণ ক্লাবের প্রশাসনিক সংকট। আল নাসরের সভাপতি আবদুল্লাহ আল-মাজেদ জানিয়েছেন, তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে…
সৌদি আরবের পূর্বাঞ্চল ও রাজধানী রিয়াদ অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্য করে ইরাকের ভূখণ্ড থেকে একাধিক ড্রোন হামলার চেষ্টা হয়েছে। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত কয়েক ঘণ্টায় ছোড়া ড্রোনগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষের দাবি, হামলাগুলো ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত হয়েছে এবং এর পেছনে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, দেশের ভূখণ্ড, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সৌদি আরবের পূর্ণ অধিকার রয়েছে।…
কাস্পিয়ান সাগরে ইউক্রেনের ড্রোন হামলার শিকার হওয়া একটি ইরানি জাহাজকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, হামলার শিকার জাহাজটি সম্পূর্ণ বেসামরিক ছিল এবং এতে কোনো সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল না। একই সঙ্গে তিনি এ ঘটনাকে ‘অপরাধমূলক হামলা’ আখ্যা দিয়ে রাশিয়ার কাছ থেকে কঠোর প্রতিক্রিয়া প্রত্যাশার কথা জানিয়েছেন। সোমবার (২৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে জালালি জানান, হামলায় একজন ইরানি নাগরিক নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, হামলার পর রাশিয়ার আস্ত্রাখানে অবস্থিত ইরানি কনস্যুলেট রুশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত…
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল, নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সাংবিধানিক বিষয় নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হয়েছে। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন…
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১৫/বি আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা ১২১৭।
ইমেইল: info@banglagazeta.com
নিউজ (অনলাইন) : ০১৪০-৩০০০৯৭৪
বিজ্ঞাপন : ০১৬১১-৮৫৫১৩৪
