Author: নিজস্ব প্রতিবেদক

২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রীর সরকারি কার্যক্রমে চুল সাজানো, মেকআপ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিত্বমূলক ব্যয়ে প্রায় ৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার খরচ করেছে দেশটির সরকার। তথ্য অধিকার আইনের আওতায় করা এক আবেদনের পর ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এসব ব্যয়ের তথ্য প্রকাশ করেছে। আইনজীবী ইয়ারা উইঙ্কলার-শালিত ২০২৫ সালের ডিসেম্বরে তথ্য অধিকার আইনে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে প্রকাশিত নথিতে দেখা যায়, মোট চুল ও মেকআপ ব্যয়ের প্রায় ৯০ শতাংশই হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারার সময়কালে। প্রকাশিত নথিতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হেয়ারস্টাইলিস্ট ও মেকআপ শিল্পীদের নামের কিছু অংশ মুছে দেওয়া হয়েছে। এসব তথ্য প্রকাশ না করার কারণ হিসেবে ‘রাষ্ট্রীয়…

Read More

নারীদের নির্বিঘ্নে কথা বলা, চলাফেরা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে পারাকে বর্তমান সরকারের সময়ের অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, নারীরা যেন স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন এবং নিরাপদ পরিবেশে চলাফেরা করতে পারেন—এ বিষয়টি নিশ্চিত করা সরকারের জন্য গুরুত্বপূর্ণ। নারীদের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলো সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে তুলে ধরার জন্য মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তের পরদিনই ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমে গিয়ে চলমান বিদ্যুৎ সংকট আরও তীব্র হয়েছে। তবে বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট বন্ধ হওয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিলের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে—এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন না। এর পরদিন আদানি পাওয়ারের গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রটির মোট উৎপাদন ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে। এর আগে কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী…

Read More

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। তবে একটি দুষ্টচক্র কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে সার মজুতের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে সামনে রেখে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, দেশে বর্তমানে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় এবং কৃষকরা প্রয়োজনের সময় যথাযথভাবে সার…

Read More

রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, দুজনই ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শাহবাগ থানার পুলিশ জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, খবর পেয়ে সুপ্রিম…

Read More

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলার শিকার হওয়ার পর নিজের কঠিন সময়ের অভিজ্ঞতা এবং সেই সময়ে পাশে থাকা মানুষ ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও কঠিন সময়ের পর সুন্দর কিছু অপেক্ষা করতে পারে—এমন বার্তা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, ‘জীবন যখন কঠিন সময়ের মুখোমুখি করে, তখন সবসময় মনে রাখবেন অন্য প্রান্তে হয়তো আপনার জন্য সুন্দর কিছু অপেক্ষা করছে।’ নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী জানান, দীর্ঘ এই যাত্রায় তাকে বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। এর মধ্যে অপমান, হয়রানি, শারীরিকভাবে আক্রান্ত হওয়া এবং কাছের মানুষদের কাছ…

Read More

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়। কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেন। বাজুস জানিয়েছে, তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি…

Read More

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন অভিজ্ঞ অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো। লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই তারকা ফ্রি এজেন্ট হিসেবে সান্তোসের সঙ্গে চুক্তি করেছেন। ব্রাজিলিয়ান লিগে কঠিন সময় পার করা ক্লাবটির মাঝমাঠের শক্তি বাড়ানোর পাশাপাশি দলকে অবনমন ঝুঁকি থেকে বের করে আনতে কৌতিনিয়োর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সান্তোস কর্তৃপক্ষ। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, কৌতিনিয়োর সঙ্গে চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তি করেছে সান্তোস। ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার নতুন ক্লাবে যোগ দিয়ে ঐতিহাসিক ভিলা বেলমিরো স্টেডিয়ামে ফিরেছেন। দীর্ঘ ক্যারিয়ারে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলার অভিজ্ঞতা থাকা কৌতিনিয়োর ওপর এখন বড় দায়িত্বই দিয়েছে সান্তোস। কৌতিনিয়োকে দলে নেওয়ার পেছনে অন্যতম কারণ…

Read More

বরগুনার পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি হরিণের মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় হরিণের মাংস পরিবহনে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিশ্বাসবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কালিয়ার খাল এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। অভিযানের সময় ওই এলাকায় থাকা একটি কাঠের বোটে…

Read More

ময়মনসিংহে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর আকুয়া বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি মো. সাদেক আলী (২৭)। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামের আব্দুল খালেকের ছেলে। নিহত অপরজন একজন নারী। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা দুজনই দুর্ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশাটির যাত্রী ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাদেক আলীর এক আত্মীয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে দেখতে সিএনজিচালিত অটোরিকশাযোগে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন সাদেক…

Read More