Author: নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ সেপ্টেম্বর উদযাপন করা হবে ‘আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হবে। অণুজীবের বৈচিত্র্য, মানবকল্যাণে এর গুরুত্ব এবং জীবনবিজ্ঞানভিত্তিক শিক্ষা, গবেষণা ও কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও সচেতনতা তৈরিই আয়োজনের অন্যতম লক্ষ্য। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পবিত্র কোরআন শরীফ থেকে পাঠের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান।…

Read More

মানুষের মুখের একেবারে পেছনের দিকে সবার শেষে যে দাঁতটি ওঠে, সেটিই আক্কেল দাঁত। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘থার্ড মোলার’ বা তৃতীয় পেষণ দাঁত। সাধারণত কৈশোর পেরিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার সময় এই দাঁত ওঠে। মানুষের বিচারবুদ্ধি পরিপক্ব হওয়ার বয়সে এটি গজায় বলে বাংলায় এর নাম হয়েছে আক্কেল দাঁত। ইংরেজিতে একে বলা হয় ‘উইজডম টুথ’। সবার ক্ষেত্রে আক্কেল দাঁত একইভাবে ওঠে না। আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন এবং যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবার তথ্য অনুযায়ী, সাধারণত ১৭ থেকে ২৫ বছর বয়সের মধ্যে এই দাঁত মাড়ি ভেদ করে বের হতে শুরু করে। তবে অনেকের ক্ষেত্রে আরও বেশি বয়সেও আক্কেল দাঁত উঠতে পারে। একজন পূর্ণবয়স্ক মানুষের ওপর ও…

Read More

মুক্তির দ্বিতীয় দিনেই বক্স অফিসে বড় ধাক্কা খেয়েছে অক্ষয় কুমার ও সাইফ আলি খান অভিনীত সিনেমা ‘হাইওয়ান’। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে ছবিটির আয় আরও কমেছে। ফলে মুক্তির দুই দিন পরেও ভারতে সিনেমাটির মোট আয় ১০ কোটি রুপি পেরোতে পারেনি। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিকের তথ্য অনুযায়ী, শনিবার (১২ সেপ্টেম্বর) ‘হাইওয়ান’ ভারতীয় বক্স অফিসে আয় করেছে প্রায় ২ কোটি ৫০ লাখ রুপি। এদিন সিনেমাটির সার্বিক হল দখলের হার ছিল ১২ দশমিক ৭৭ শতাংশ। সন্ধ্যার শোগুলোতে সর্বোচ্চ দর্শক উপস্থিতি ছিল প্রায় ১৬ শতাংশ। মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছিল ৩ কোটি রুপি। দ্বিতীয় দিনের ২ কোটি ৫০ লাখ রুপি যোগ হওয়ার পর…

Read More

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এই নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসের অন্যান্য সদস্য দেশের নেতারা উপস্থিত থাকলেও শি জিনপিং সেখানে ছিলেন না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে জানানো হয়েছে, সময়ের পার্থক্যের কারণে ক্লান্ত ও অবসন্ন থাকায় চীনা প্রেসিডেন্ট নৈশভোজে অংশ নেননি। তবে দীর্ঘ বিমানযাত্রার পরও তিনি ব্রিকস সম্মেলনের দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। শি জিনপিং শনিবার দুপুরে নয়াদিল্লিতে পৌঁছান। এরপর তিনি ব্রিকস সম্মেলনে যোগ দেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক…

Read More

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কোন ডিসেম্বর মাসে ফিরবেন, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি শেখ হাসিনার দেশে ফেরার সময় ও সীমান্ত দিয়ে প্রবেশের বিষয়ে ঘোষণার দাবি জানান। রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা শীর্ষক’ এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন হুইপ দুলু। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে দুলু বলেন, ডিসেম্বর নিয়ে স্পষ্ট করে জানাতে হবে তিনি কোন ডিসেম্বর বাংলাদেশে আসবেন। তার ভাষায়, জীবনে অনেক ডিসেম্বর, রোজা, ঈদ, পূজা ও বর্ষাকাল চলে…

Read More

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ভালো মানের ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। শনিবার ১২ সেপ্টেম্বর সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে ব্রিকসের ১১ সদস্য দেশ। একই সঙ্গে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জোটটি। শনিবার ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের প্রথম দিনে সদস্য দেশগুলোর পক্ষ থেকে এ বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় সংঘাত আরও বিস্তৃত বা ভয়াবহ হয়ে উঠতে পারে, এমন পদক্ষেপ এড়িয়ে চলা প্রয়োজন। সংকট মোকাবিলায় সংযম দেখানোর পাশাপাশি বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর ওপর গুরুত্ব দিয়েছে ব্রিকস।…

Read More

রেকর্ড আর লিওনেল মেসি যেন একই সুতোয় গাঁথা। বয়স ৩৮ পেরিয়ে গেলেও মাঠে তার জাদুকরী পারফরম্যান্স থামেনি। নতুন নতুন মাইলফলকও ধরা দিচ্ছে আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তির সামনে। ইন্টার মায়ামির হয়ে এবার আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলকের দ্বারপ্রান্তে পৌঁছে গেলেন মেসি। শনিবার রাতে মেজর লিগ সকারের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত একটি গোল করেন মেসি। তার সেই গোলটি ছিল ক্লাবটির গোলাপি জার্সিতে ১১৪ ম্যাচে ৯৯তম গোল। ফলে ইন্টার মায়ামির হয়ে শততম গোল পূরণ করতে এখন মাত্র একটি গোল প্রয়োজন আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তবে মেসির অসাধারণ গোলের পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মায়ামি। নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত ২ ১ ব্যবধানে…

Read More

দলের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের কমিটিতে শূন্য হয়ে যাওয়া পদ পূরণে সংশ্লিষ্ট কমিটির নিচের স্তরে থাকা নেতাদের পদোন্নতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে সারা দেশের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় গঠনতন্ত্রের বিধান অনুসরণ করেই এসব সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দলটি। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাত ৮টার দিকে শুরু হওয়া বৈঠক শেষ হয় সাড়ে ৯টার দিকে। বৈঠকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, ডেঙ্গু পরিস্থিতি,…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত ফেনী সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন বলে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম সফরসূচি পুনর্নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্যানিটেশনসহ সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। ১ অক্টোবরের আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন বলেও জানান তিনি। সফরের নতুন তারিখ ঘোষণা হলেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে স্থানীয় নেতাকর্মী এবং…

Read More