Author: নিজস্ব প্রতিবেদক

যশোরের চৌগাছায় নিখোঁজের তিন দিন পর একলাস হোসেন (২৬) নামে এক ইঞ্জিনচালিত ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর পূর্বপাড়া এলাকার কপোতাক্ষ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত একলাস হোসেন চৌগাছা উপজেলার স্বরূপদহ ইউনিয়নের মাধবপুর গ্রামের সানাউল হোসেনের ছেলে। তিনি ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে নিজের প্রায় নতুন একটি ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন একলাস। এরপর আর বাড়িতে ফিরে আসেননি তিনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ২০ সেপ্টেম্বর…

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তেহরান থেকে বিমানে চড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান ও অধিকার নিয়ে কঠোর বার্তা দেন দেশটির প্রেসিডেন্ট। পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক মহলে ইরান তার অধিকার ও নিজস্ব অবস্থান থেকে একচুলও সরে আসবে না। বরং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেশটির অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরা হবে। তার এ বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়া এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে বিষয়টি জাতীয় সংসদ ও নির্বাচন কমিশনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশন সংসদ সচিবালয় থেকে আনুষ্ঠানিক চিঠি বা রেফারেন্স পাওয়ার অপেক্ষায় আছে। গত ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশন ও স্পিকারকে বিষয়টি জানানো হলেও, শুধু দল থেকে বহিষ্কার হওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে তার সংসদ সদস্য পদ শূন্য হয় না। এ বিষয়ে পরবর্তী…

Read More

কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার আট মাসের শিশু ইসরাত জাহান হত্যার ঘটনায় শোক ও আতঙ্ক নেমে এসেছে দেবিদ্বারে। একই ঘটনায় শিশুটির দাদি পেয়ারা বেগম নিহত এবং মা রাবেয়া আক্তার গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ইমন (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ইমন আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের সদস্যরা জানান। এ সময় তার মা পেয়ারা বেগম ও ভাবি রাবেয়া আক্তার তাকে বাধা দেন। পরে…

Read More

মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়কের পাশের একটি ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩২ বছর বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা ওই যুবককে হত্যার পর মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে যেতে পারে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের কেসি রোডসংলগ্ন একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেসি রোড দিয়ে চলাচলের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঝোপের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা ঝোপের ভেতরে খোঁজ করেন। একপর্যায়ে সেখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর…

Read More

বলিউডের উদীয়মান অভিনেত্রী মেধা শঙ্কর ও জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়নাকে ঘিরে প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছে। এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক পোস্টের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন মেধা ও সময়। এই বিয়ের খবরের সূত্রপাত মূলত রেডিটে প্রকাশিত একটি পোস্ট থেকে। সেখানে পোস্টদাতা দাবি করেছেন, তিনি সময় রায়নার পরিবারের ঘনিষ্ঠ একজন এবং তার মায়ের কাছ থেকেই নাকি এই বিয়ের খবর পেয়েছেন। পোস্টে আরও দাবি করা হয়, সময় ও মেধা বর্তমানে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন এবং সময় দ্রুতই মেধাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান।…

Read More

গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈরে রেললাইনের পাশ থেকে এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে জয়দেবপুর রেল জংশনের আউটার সিগন্যাল এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে, কালিয়াকৈর পৌরসভার পাকার মাথা এলাকায় রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তারও পরিচয় জানা যায়নি। দুই ঘটনায়ই পরিচয় শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Read More

নোয়াখালীর সুবর্ণচরে নাঈম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ ধানক্ষেতসংলগ্ন সড়কের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে নানার বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে তার মরদেহ পাওয়া যায়। এর আগে রাতে খাবার খেয়ে নাঈম নানার ঘরে ঘুমিয়ে পড়েছিল। সকালে তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পুলিশ জানায়, নাঈমের গলা ও মুখে দাগ রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নাঈম চরজব্বার ইউনিয়নের দারুল উলুম মাদানীয়া হাফিজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল।…

Read More

জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা প্রায় ৭৩ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। যৌথ অভিযানে মূর্তিটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আক্কেলপুরের হামিদুর রহমান (৬২), জাকির হোসেন (৫০), মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) ও কামাল হোসেন (৬০)। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে অভিযান চালায় বিজিবি ও এসআরবির একটি যৌথ দল।…

Read More

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস কূটনৈতিক সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে আসাদ আলম সিয়ামকে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এগ্রিমো পাঠিয়েছিল বাংলাদেশ। চলতি বছরের জুলাইয়ে এ প্রস্তাব পাঠানো হয়। কূটনৈতিক নিয়ম অনুযায়ী, কোনো দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনার নিয়োগের আগে সংশ্লিষ্ট দেশের কাছ থেকে সম্মতি নেওয়ার প্রক্রিয়াকে এগ্রিমো বলা হয়। আসাদ আলম সিয়াম অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ২০ জুন বাংলাদেশের পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পান। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি…

Read More