Author: নিজস্ব প্রতিবেদক

আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে একটি বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় অংশ নেন। সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, রাষ্ট্রপতির সিলেট সফর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বিষয়। সফরকালে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত…

Read More

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) সম্মেলনের ফাঁকে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রায় সাত বছর পর ভারতে সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও সামরিক অচলাবস্থাকে কেন্দ্র করে ভারত-চীন সম্পর্কে টানাপোড়েন চলার পর সাম্প্রতিক সময়ে দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে শির ভারত সফর এবং মোদির সঙ্গে তার বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে পৃথক বৈঠকের পরিকল্পনা রয়েছে মোদির। শি…

Read More

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আশঙ্কাজনকভাবে বেড়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে নতুন ট্রান্সফরমার স্থাপনে বিলম্বের পাশাপাশি অতিরিক্ত অর্থের চাপ তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েকশ পরিবার। অনেক এলাকায় ট্রান্সফরমার চুরির পর কয়েক দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চুরি যাওয়া ট্রান্সফরমারের পরিবর্তে নতুন ট্রান্সফরমার স্থাপনের ক্ষেত্রে গ্রাহকদের নির্ধারিত মূল্যের একটি অংশ পরিশোধ করতে হয়। কোনো এলাকায় একই ট্রান্সফরমার দ্বিতীয়বার চুরি হলে পুরো মূল্যও গ্রাহকদের বহন করতে হয় বলে অভিযোগ রয়েছে। এতে বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো আর্থিকভাবে বিপাকে পড়ছে। জানা গেছে, গত ২ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর…

Read More

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় বহুতল একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির এপেক্স শোরুমে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর পাশে মিনাবাজারের বিপরীত দিকে অবস্থিত এপেক্স ভবনে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় পরে আরও চারটি ইউনিট সেখানে যোগ দেয়। মোট ছয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তথ্যে জানা যায়,…

Read More

বিনোদন জগতের মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম তার ব্যক্তিগত পছন্দ, পোশাক ও জীবনযাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনায় থাকেন। এবার পর্দা করা, নারীর ব্যক্তিগত পছন্দ এবং গণমাধ্যমে তার পুরোনো ছবি প্রকাশের প্রসঙ্গ তুলে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা আলম দাবি করেন, তিনি প্রায় দুই বছর ধরে মাথায় কাপড় দিয়ে থাকেন। তবে গণমাধ্যমে তার আগের সময়ের ছবি প্রকাশ করা হচ্ছে, যেখানে তার পোশাক নিয়ে ভিন্ন ধরনের উপস্থাপন দেখা যায়। এ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, একজন নারীর পছন্দ, স্বাচ্ছন্দ্য ও পরিমিত পোশাকের বিষয়গুলোর চেয়ে অনেক সময় সংবাদ বা কনটেন্টের ভিউকে বেশি…

Read More

ঘরোয়া লিগের দুর্দান্ত ছন্দ এবার উয়েফা চ্যাম্পিয়নস লিগেও ধরে রাখল বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ডাচ ক্লাব ফেইনুর্ডকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় জয় দিয়ে শুরু করেছে হান্সি ফ্লিকের দল। বার্সেলোনার বড় জয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অধিনায়ক রাফিনিয়া। ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এছাড়া করিম আদেয়েমি, লামিনে ইয়ামাল ও বদলি হিসেবে মাঠে নামা গ্যাব্রিয়েল জেসুস একটি করে গোল করেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই ইয়ামালের বাড়ানো বল নিয়ে ফেইনুর্ডের বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন…

Read More

ভারতের নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো রাশিয়ার তিনটি সামরিক বিমান অবতরণ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ভারত সফর এবং আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে এসব বিমান ভারতে পৌঁছেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টাইমস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে রাশিয়ার তিনটি সামরিক বিমান নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এগুলোর মধ্যে একটি ছিল আইএল-৭৬ সামরিক পরিবহন বিমান। রুশ সামরিক কর্মকর্তা ও একটি অগ্রবর্তী দলের সদস্যদের নিয়ে বিমানগুলো ভারতে এসেছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, বুধবার পর্যন্ত তিনটি রুশ বিমানই নয়ডা বিমানবন্দরে অবস্থান করছিল। রুশ কর্মকর্তাদের উপস্থিতি এবং বিমানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর…

Read More

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা ও তারেক চৌকিদারকে হত্যাচেষ্টার মামলায় পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে। আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যকে দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। এদিন কারাগার থেকে আ স ম ফিরোজকে আদালতে হাজির করা হয়। আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ৭৮ বছর বয়সী এই সাবেক সংসদ সদস্য। এক মামলায় জামিন পাওয়ার পর নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এক…

Read More

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট কাদা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। কয়েক দিনের মুষলধারে বৃষ্টির পর প্রদেশটির সুয়িচুয়ান কাউন্টিতে এই প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, টানা ভারী বৃষ্টির ফলে ওই অঞ্চলে মাটি নরম হয়ে বিভিন্ন স্থানে কাদা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে মানুষের বসতবাড়ি ও বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয়েছে। দুর্যোগের কারণে কাউন্টিটির বেশ কিছু এলাকায় নিরাপত্তাঝুঁকি তৈরি হয়। সাম্প্রতিক কয়েক মাসে চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসসহ নানা…

Read More

রাজধানীর মহাখালীতে একটি পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মহাখালীর ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে অবস্থিত একটি পুরোনো ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো পাঠানো হয়। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একই সঙ্গে অগ্নিকাণ্ডে…

Read More