Author: নিজস্ব প্রতিবেদক
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজ শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জামায়াত আমির বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ থেকে সিফাত যে ভাষায় প্রতিবাদ করেছেন, তা সমর্থন না করলেও তাকে গ্রেপ্তার করে হয়রানি করা উচিত হয়নি। তিনি দ্রুত সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জানান। শফিকুর রহমান বলেন, একজন তরুণের…
আগামী হজের নিবন্ধন ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) শ্রেষ্ঠ হজ গাইডদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার পাশাপাশি বাংলাদেশি হাজিদের সেবা ও বিভিন্ন সমস্যা সমাধানে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। আগামী হজের নিবন্ধনসহ সার্বিক প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি। গত হজে একটি এজেন্সির…
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কম বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব ড. হুমায়ুন কবির। তিনি জানান, সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি এবং এ নিয়ে আলোচনা চলছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়ার সম্ভাবনা কম। তবে সফরের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা প্রয়োজন। পারস্পরিক স্বার্থ ও আলোচনার…
দ্রুত ওজন কমানোর আশায় অনেকেই ক্র্যাশ ডায়েট বা অস্বাভাবিকভাবে কম সময়ে কয়েক কেজি ওজন কমানোর চেষ্টা করেন। তবে এ ধরনের পদ্ধতি সবসময় নিরাপদ নয়। বরং অতিরিক্ত খাবার কমিয়ে দেওয়া বা শরীরের প্রয়োজনীয় পুষ্টি বাদ দেওয়ার ফলে দুর্বলতা, পুষ্টির ঘাটতি এবং দীর্ঘমেয়াদে ওজন ধরে রাখতে সমস্যার মতো বিভিন্ন ঝুঁকি তৈরি হতে পারে। নিরাপদ ও দীর্ঘমেয়াদি ওজন নিয়ন্ত্রণের জন্য ব্যক্তির বয়স, দৈনন্দিন জীবনযাপন, শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাস বিবেচনায় নেওয়া জরুরি। নিউট্রিশনিস্ট নাহিদা আহমেদ মনে করেন, ওজন কমানোর ক্ষেত্রে সবার জন্য একই ধরনের ডায়েট কার্যকর নয়। ব্যক্তিভেদে উপযোগী খাদ্য পরিকল্পনা তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ। তার পরামর্শ অনুযায়ী, খাবারের তালিকায় পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার…
টানা ছয় দিন কাপ্তাই হ্রদের পানির নিচে ডুবে থাকার পর অবশেষে ভেসে উঠেছে রাঙামাটির প্রতীক হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী ঝুলন্ত সেতু। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা। তিনি জানান, শুক্রবার বিকেলের দিকে ঝুলন্ত সেতুর ওপর থেকে পানি সরে যায়। বর্তমানে সেতুটির সংস্কারকাজ চলছে। তবে পর্যটকদের জন্য সেতুতে চলাচলের নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার করা হয়নি। তাই আপাতত সেতুতে প্রবেশ বা চলাচলের জন্য কোনো টিকিটের টাকা নেওয়া হচ্ছে না। আলোক বিকাশ চাকমা বলেন, সেতু থেকে পানি সরে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহারের নোটিশ দিলে পর্যটকদের কাছ থেকে আবার সেতুতে চলাচলের জন্য নির্ধারিত…
জীবনে সফল হতে আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় দেখা যায়, কারও কাজের তুলনায় নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাস অনেক বেশি। একাধিকবার ব্যর্থ হওয়ার পরও কমে না সেই আত্মবিশ্বাস। বাইরে থেকে এটিকে অহেতুক আত্মবিশ্বাস বা আত্মপ্রতারণা মনে হলেও সাম্প্রতিক এক গবেষণা বলছে, এর পেছনে মানুষের বিবর্তনগত একটি কারণ থাকতে পারে। ‘সাইকোলজিক্যাল রিভিউ’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথ ও লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের গবেষকেরা অতিরিক্ত আত্মবিশ্বাসকে অনেকটা পুরুষ ময়ূরের পেখমের সঙ্গে তুলনা করেছেন। ময়ূরের বড় ও ভারী পেখম তার চলাফেরা ও উড়তে অসুবিধা তৈরি করে। একই সঙ্গে এটি শিকারির দৃষ্টি আকর্ষণের ঝুঁকিও বাড়ায়। তারপরও শক্তিশালী ময়ূর এই পেখম…
ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা পাশের রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাইপামঙ্গলমের পানাম্বিকুন্নু এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তরুণদের বহনকারী একটি গাড়ি মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা আটজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে নিহতদের মরদেহ বের করে আনা হয়। উদ্ধার শেষে মরদেহগুলো ত্রিশুর…
বগুড়ায় জমি ও আমবাগানের মালিকানা নিয়ে বিরোধের জেরে মো. মোকসেদ আলী (৩৮) নামে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। হামলার আগে আশপাশের লোকজনকে সরিয়ে দিতে এবং আতঙ্ক সৃষ্টি করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মোকসেদ আলীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাটিডালী উত্তরপাড়া এলাকার মো. হায়দার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বারোপুর-নামুজা সড়ক এলাকায় প্রায় ৩২ বিঘা আয়তনের একটি আমবাগানের মালিকানা ও ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।…
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আব্দুল করিম জানান, রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজার এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে…
মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তাকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় ওই গাড়ির চালক রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আগারগাঁও এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। পুলিশ জানায়, মেঘলা মুক্তার বাবা মিজানুর রহমান দুলাল গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে বনানী থানায় মামলা করেন। মামলার পরদিনই আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৮ জুলাই রাতে রাজধানীর বনানীতে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













