Author: নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় নারী ও শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে। তবে পাকিস্তানের দাবি, সন্ত্রাসীদের দুটি আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের হামলায় নারী ও শিশুও নিহত হয়েছেন। তিনি এ ঘটনাকে ‘আগ্রাসন ও অপরাধ’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানান। অন্যদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের’ ভিত্তিতে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলা চালিয়ে…
অক্টোবর মাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক পত্রে নতুন মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার ১ অক্টোবর থেকে এ দাম কার্যকর হয়েছে। পত্র অনুযায়ী, অক্টোবর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে। এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়। তখন ডিজেলের দাম প্রতি লিটারে ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়।…
প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সফরে ফেনীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার পর রাজধানীর গুলশানের বাসা থেকে তাঁর গাড়িবহর সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হয়। সফর শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর ফেনী সফরের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও একাধিক কর্মসূচিতে অংশ নিতে তিনি ফেনী যাচ্ছেন। সফরকালে প্রধানমন্ত্রী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করবেন। পাশাপাশি বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের…
জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরিপ্রেক্ষিতে নৌপথে যাত্রী পরিবহনের ভাড়া বাড়িয়েছে সরকার। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন ভাড়ার হার গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর ২৭ বিধি অনুযায়ী নৌযানে যাত্রী পরিবহনের ক্ষেত্রে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত নৌপথে যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে ২২ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে। আর প্রথম ১০০ কিলোমিটারের পরবর্তী…
রাজধানীর দারুসসালাম থানার গাবতলী এলাকায় ছুরিকাঘাতে নিহত অজ্ঞাতনামা এক রিকশাচালকের পরিচয় শনাক্ত করতে সহযোগিতা চেয়েছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ বছর। সিআইডি ও পিবিআইয়ের সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও এখনো তার নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গাবতলীর আল্লাহর দান হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হোটেলের সামনে ওই রিকশাচালকের সঙ্গে দুই ব্যক্তির বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি সেখান থেকে চলে যেতে চাইলে ওই দুজন তাকে আবার ডেকে নেন। পরে কথাবার্তার একপর্যায়ে তার পিঠে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে দারুসসালাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত রিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে…
দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে এক পাইলট আরেক পাইলটকে ছুরিকাঘাত করে উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েলের কাছাকাছি পৌঁছানোর সময় বিমানের এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেন। এরপর সবাইকে নিয়ে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় যাত্রীদের ভূমিকার প্রশংসা করে তাদের ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেন তিনি। তার দাবি, যাত্রীরা বড় ধরনের একটি বিপর্যয় ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফ্লাইদুবাই জানিয়েছে, বুধবার উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি জরুরি সংকেত পাঠায়। পরে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমান সংস্থাটির…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী চার কার্যদিবসে আনুষ্ঠানিকভাবে ৩০টি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে জাতিসংঘের আটটি কর্মসূচি, চারটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠক ছিল। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন তিনি। মাহদী আমিন জানান, সফরকালে বাংলাদেশ দলের পক্ষ থেকে ৮০টির বেশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ৩৫ সদস্যের আনুষ্ঠানিক…
মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ক্লিনিক ভাঙচুরের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় একজন সংসদ সদস্যের নাম এসেছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিষয়ে আইন অনুযায়ী তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে কারা জড়িত ছিলেন,…
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৯ হাজার ৬২০ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৩ হাজার ৮৯০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩২০ জন,…
গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসেও নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তৃতীয় ট্রাইমেস্টারে পৌঁছেও সপ্তাহে ছয় দিন ব্যায়াম করছেন তিনি। তবে গর্ভাবস্থার শারীরিক পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে নিজের ফিটনেস রুটিনে প্রয়োজনীয় পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের শরীরচর্চার একটি ভিডিও শেয়ার করেন সামান্থা। ক্যাপশনে তিনি লেখেন, ‘Last trimester, let’s finish in style, baby.’ অর্থাৎ, শেষ ট্রাইমেস্টারও দারুণভাবে শেষ করার প্রত্যয় জানিয়েছেন তিনি। নিজের ফিটনেস রুটিন নিয়ে সামান্থা জানান, যতটা সম্ভব শেষ সময় পর্যন্ত নিজের কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। সপ্তাহে ছয় দিন ব্যায়াম করলেও প্রতিদিন একই মাত্রার কসরত করেন না তিনি। শারীরিক অবস্থার…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













