Author: নিজস্ব প্রতিবেদক

সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় বগুড়া আদালত চত্বরে তাকে বহনকারী গোয়েন্দা পুলিশের গাড়িকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ছাত্রদলের একদল নেতাকর্মী। ঘটনাকে কেন্দ্র করে আদালত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বুধবার (৫ আগস্ট) সকালে গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকার মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়া সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের আদেশের পর ডিবি পুলিশের গাড়িতে তোলার সময় উপস্থিত ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তার দিকে…

Read More

ইরান-সংক্রান্ত চলমান উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আশায় আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো অপরিশোধিত তেলের দাম কমেছে। কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত পাওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯২ সেন্ট বা প্রায় ১ দশমিক ২ শতাংশ কমে ৭৮ দশমিক ৪৪ ডলারে নেমে আসে। চলতি সপ্তাহের হিসাবে ব্রেন্টের দাম ইতোমধ্যে ১২ শতাংশেরও বেশি কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৭ ডলার বা প্রায় ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৪…

Read More

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রকে কেন্দ্র করে হট্টগোল ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। রাজধানীর শেরে বাংলা নগরের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) উপস্থিত থাকাকালেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সরকারের পক্ষ থেকে প্রামাণ্যচিত্রটি পুনর্বিবেচনার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বুধবার (৫ আগস্ট) দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের পর রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এরপর জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায় নিয়ে নির্মিত একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। তবে প্রামাণ্যচিত্র…

Read More

জন্ডিস ধরা পড়লেই অনেক পরিবারে রোগীর খাবারের তালিকায় বড় ধরনের পরিবর্তন আনা হয়। সাধারণত ধারণা করা হয়, এ সময় শুধু সেদ্ধ, তেল-মসলাবিহীন ও একেবারে স্বাদহীন খাবার খাওয়াতে হবে। তবে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এই ধারণা পুরোপুরি সঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, জন্ডিসের চিকিৎসায় শুধু মসলা বাদ দেওয়াই সমাধান নয়; বরং রোগের কারণ অনুযায়ী সঠিক চিকিৎসা ও পুষ্টিকর খাদ্যাভ্যাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জন্ডিস মূলত কোনো রোগ নয়, এটি একটি উপসর্গ। যখন লিভার রক্তে থাকা বিলিরুবিন নামের রঞ্জক পদার্থ স্বাভাবিকভাবে প্রক্রিয়াজাত করতে পারে না, তখন ত্বক, চোখ এবং প্রস্রাবে হলুদাভ ভাব দেখা দেয়। ভাইরাল সংক্রমণ, লিভারের প্রদাহ, পিত্তনালিতে বাধা কিংবা অন্যান্য জটিলতার কারণে জন্ডিস হতে পারে।…

Read More

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা জামায়াতের সাবেক আমীর ও আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক মো. আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর লাবিদ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে জামালপুর সদর উপজেলার বাইপাস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো. আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারগঞ্জ থানায় দায়ের করা গ্রাহকদের অর্থ আত্মসাতের একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া প্রতারণাসহ তার বিরুদ্ধে মোট সাতটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া এবং হামলায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে কলেজ রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই পক্ষকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, আলোচনা সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রথমে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে।…

Read More

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে র‍্যালি করার অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ শীর্ষক র‍্যালিকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, র‍্যালিতে বহিরাগতদের উপস্থিতি নিয়ে আপত্তি জানালে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এ সময় শিক্ষকদের সঙ্গে কর্মসূচির অনুমতি নিয়েও ছাত্রদলের নেতাকর্মীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ অভিযোগ করেন, ছাত্রশিবির বহিরাগতদের নিয়ে লাঠির সঙ্গে পতাকা বেঁধে ক্যাম্পাসে মিছিল…

Read More

ঢাকা ইউনিভার্সিটি রাইটার্স’ হাবের আয়োজনে এবং মেন্টরস’-এর টাইটেল স্পনসরশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘স্ক্রিপ্টোরিয়া ন্যাশনাল লিটারারি ফেস্ট ২০২৬’। গত ২৮ ও ২৯ জুলাই আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখক, গবেষক ও গল্পকাররা অংশ নেন। আয়োজকদের মতে, সাহিত্যচর্চা, গবেষণা এবং সৃজনশীল লেখালেখিতে তরুণদের উৎসাহিত করাই ছিল এ উৎসবের মূল লক্ষ্য। প্রবন্ধ, ছোটগল্প ও গবেষণা প্রস্তাবনা—এই তিন বিভাগে মোট ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। উৎসবের উদ্বোধন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে। প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল ‘সমাজের প্রতিফলন হিসেবে সাহিত্য: আয়না, সমালোচনা নাকি পরিবর্তনের অনুঘটক?’ শীর্ষক প্যানেল আলোচনা।…

Read More

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা বাতিল হওয়ার পর সংস্থাটির শীর্ষ পর্যায়ে অসন্তোষ আরও প্রকাশ্যে এসেছে। ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রম এবং প্রধান বৈশ্বিক উন্নয়ন কর্মকর্তা আর্সেন ওয়েঙ্গার—দুজনই পরিকল্পনাটি প্রত্যাহারের সিদ্ধান্তকে প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। ফিফা কর্মীদের উদ্দেশে পাঠানো এক ই-মেইলে ম্যাথিয়াস গ্রাফস্ট্রম বলেন, সাম্প্রতিক সময়টি সংস্থার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। তিনি ব্যর্থ বিনিয়োগ পরিকল্পনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ উল্লেখ করে জানান, এফএফই প্রকল্প স্থায়ীভাবে বাতিল হওয়ায় ওই অধ্যায়ের সমাপ্তি হয়েছে। একই সঙ্গে তিনি কর্মীদের আশ্বস্ত করেন যে বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করা হবে। অন্যদিকে, ফিফার প্রধান বৈশ্বিক উন্নয়ন কর্মকর্তা আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন, বিতর্কিত প্রকল্পটির সঙ্গে…

Read More

ঢাকার আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটি) কোম্পানির দুটি তামাকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে শিল্প পুলিশের চারটি দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত বিএটির গুদামে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন গুদামের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। দূর থেকে ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে প্রথমে জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। পরবর্তীতে আরও একটি ইউনিট যুক্ত হওয়ায় মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ…

Read More