টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাতে তাকে সেনা কাস্টডিতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে সেনা হেফাজতে রেখে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বর্তমানে বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরেই আলোচিত একটি ঘটনা। এছাড়া ২০২১ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত নিষেধাজ্ঞার তালিকায় সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের নামও অন্তর্ভুক্ত ছিল।

