Author: নিজস্ব প্রতিবেদক
দেশের ব্যাংক খাত থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ঋণের নামে বের করে নেওয়া এবং এর একটি বড় অংশ বিদেশে পাচারের অভিযোগ উঠেছে ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। তিনি নাসা গ্রুপের চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিতি পাওয়া নজরুল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যানের দায়িত্বও দীর্ঘদিন পালন করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে অভিযোগ করা হয়েছে, নজরুল ইসলাম মজুমদার, তাঁর পরিবারের সদস্য ও সহযোগীরা বিভিন্ন অনিয়মের মাধ্যমে দেশের ২৬টি ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছেন। এসব অর্থের একটি অংশ আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে বলে…
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব পেয়েছেন বিএনপির নেতা ও সরকারদলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। এর ফলে সংসদীয় কার্যক্রমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও কর্মসূচির ওপর নজরদারিতে নতুন দায়িত্ব পালন করবেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নতুন করে পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হওয়ার পর দুলুকে এই দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি মোট পাঁচটি নতুন সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং দুটি কমিটি পুনর্গঠনের…
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করে আবেগাপ্লুত হয়ে পড়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন স্মারক, শহীদদের চিঠি, নির্যাতনের নিদর্শন এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলি নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দেখার সময় তাঁর চোখ অশ্রুসজল হয়ে ওঠে। পরিদর্শন শেষে রাষ্ট্রপতি বলেন, ‘ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি। কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি।’ বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন। বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি জাদুঘরে পৌঁছালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর পলিসি ও…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়াউর রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং তাঁর ঘোষণার বিষয়টি স্বাধীনতার সংগ্রামের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বইমেলা উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে ড. আবদুল মঈন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছিলেন। তাঁর ভাষ্য, ২৫ মার্চ রাতে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে দেশ শেষ পর্যন্ত স্বাধীন হতো কি…
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১১৯ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে পরীক্ষা-নিরীক্ষার পর ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। নতুন রোগী শনাক্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা…
ঢাকার আশুলিয়ার জামগড়ায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাঁদের সদ্যভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্ত মনিরুজ্জামান হৃদয়কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের দাবি, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম এন মোর্শেদ। তিনি বলেন, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতদের ব্যবহৃত মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র ও একটি হ্যান্ড পার্স উদ্ধার করা হয়েছে। পিবিআই জানায়, গত ৫ সেপ্টেম্বর রাতে আশুলিয়ার জামগড়া এলাকার একটি তালাবদ্ধ…
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশ দেন। সভায় দেশের পরিবেশ দূষণের বর্তমান পরিস্থিতি, সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিশেষ গুরুত্ব পায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার। দৈনন্দিন জীবনে পলিথিনের ব্যাপক ব্যবহার পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যবহারের পর এসব পলিথিন ও প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলে দেওয়ায় ড্রেন, খাল…
কক্সবাজারের রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামে এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করেছে বিজিবি। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবার পাশাপাশি একটি মোটরসাইকেল, দুটি আইফোন এবং নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে। গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি সদস্যরা আরাকান সড়কে সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানোর সময় এর চালক মুন্না শিকদারকে আটক করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, আটকের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটিতে থাকা একটি গোপন বাক্সে তল্লাশি চালানো হয়। সেখানে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। পরে গণনা…
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্বের পাশাপাশি নবনির্বাচিত সভাপতির আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠেয় এই শপথ গ্রহণের মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন ড. খলিলুর রহমান। জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল এই বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামের কার্যক্রম পরিচালনায় আগামী এক বছর তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতির দায়িত্ব পালনকালে ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের বিভিন্ন অধিবেশন ও বৈঠকে সভাপতিত্ব…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। সবুজবাগ ও লালবাগ থানায় নতুন ওসি হিসেবে দুই পুলিশ পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান দুই ওসিকে ডিএমপির বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এসব পদায়ন ও বদলির নির্দেশ দেওয়া হয়। আদেশ অনুযায়ী, ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে সবুজবাগ থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেনকে লালবাগ থানার ওসি করা হয়েছে। একই আদেশে সবুজবাগ থানার বর্তমান ওসি মো.…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













