Author: নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২১ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩১৪ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৩১৪ জন ডেঙ্গু রোগী চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ভর্তির নতুন রেকর্ড তৈরি করেছে। এর আগে এক দিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড হয়েছিল তার আগের দিন। সেদিন ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরপর…

Read More

রাজধানীর খিলক্ষেতে মুক্তা ইসলাম মাওয়া (২৫) নামে এক নারীকে খাটের সঙ্গে শিকল দিয়ে বেঁধে বেল্ট দিয়ে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর স্বামী সোহেল শিকদারের (৩১) বিরুদ্ধে। নির্যাতনের তিন দিন পর ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, নির্যাতনের পর মুক্তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তাঁর স্বামী। ঘটনার একটি প্রায় তিন মিনিটের ভিডিও পরিবারের হাতে এসেছে। এতে দেখা যায়, মুক্তাকে খাটের সঙ্গে শিকল দিয়ে বেঁধে সোহেল বেল্ট দিয়ে একের পর এক আঘাত করছেন। এ সময় মুক্তা কাতর হয়ে তাঁকে মারধর বন্ধ করতে অনুরোধ করছিলেন। পাশের কক্ষে থাকা তাঁর দুই সন্তান—সাফওয়ান (৫) ও তাসফিয়া (৪)—কান্না করছিল।…

Read More

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও মার্কিন নজরদারি সত্ত্বেও ২০২৪ সালে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৯ বিলিয়ন ডলার মার্কিন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে প্রবাহিত হয়েছে বলে এক তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এনডিটিভি জানিয়েছে, বিদেশি ব্যাংক, শেল কোম্পানি ও বিভিন্ন মুদ্রা বিনিময় কেন্দ্রের মাধ্যমে পরোক্ষভাবে এসব অর্থ যুক্তরাষ্ট্রের আর্থিক নেটওয়ার্কে প্রবেশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ট্রেজারি বিভাগ ২০২৪ সালে দেশটির ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে স্থানান্তরিত প্রায় ৯ বিলিয়ন ডলারের ইরানি তহবিল শনাক্ত করে। নিষেধাজ্ঞার কারণে সরাসরি আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করা কঠিন হওয়ায় ইরান অর্থ স্থানান্তরের জন্য বিভিন্ন মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও জটিল আর্থিক কাঠামো ব্যবহার করেছে বলে…

Read More

ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর ভূমিকা দাবি করেছে দলটি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে এনসিপি নেতারা অভিযোগ করেন, ইতালিতে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা বাঁধনের ওপর হামলা ও শারীরিকভাবে হেনস্তা করেছেন। তার সঙ্গে থাকা নারী ও শিশুকেও আঘাত করা হয়েছে বলে…

Read More

নিখোঁজ শিশুদের সন্ধানে বিশেষ ইউনিট গঠন, অমীমাংসিত মামলার পুনঃতদন্ত ও শিশু পাচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান বাংলাদেশে নিখোঁজ থাকা প্রায় দুই হাজার শিশুকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক বিশেষ সেল বা ইউনিট গঠন এবং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আমার সন্তান কোথায়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের সহযোগিতায় ‘মুন পরিবার’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে ফাউন্ডেশনের সভাপতি সাদাত রহমান লিখিত বক্তব্য দেন। পাশাপাশি ফাউন্ডেশনের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার মারুফ হায়াতসহ…

Read More

বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ তুলে দলটিকে রাজনীতি করতে দেওয়া উচিত কি না, তা নিয়ে নতুন করে ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মনে করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি দলটিকে ‘মাফিয়া গ্যাং’ হিসেবে আখ্যায়িত করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডা. জাহেদ বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত কি না, সাম্প্রতিক কিছু ঘটনার পর তা নতুন করে ভাবা প্রয়োজন। বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আওয়ামী লীগের…

Read More

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচের অভিযোগ, ব্যক্তিগত তথ্য ফাঁস ও হুমকির পাশাপাশি কম সময়ের কারণে পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারেননি তিনি এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন জেরার্ড জোনস। বরখাস্তের চার দিন পর বাংলাদেশে নিজের সময় ও বিদায়ের প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। তার দাবি, বাংলাদেশে কাজ করার সময় ব্যক্তিগত আক্রমণ, তথ্য ফাঁস এবং মেরে ফেলার হুমকি পেয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে জোনস এসব অভিযোগ করেন। তিনি বলেন, ফুটবলীয় সিদ্ধান্তের সমালোচনা গ্রহণযোগ্য হলেও ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং…

Read More

খাবার বাদ দেওয়া নয়, সঠিক পরিমাণ ও ভারসাম্য বজায় রাখাই হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের চাবিকাঠি স্বাস্থ্যকর খাবার মানেই কম খাওয়া—এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে। তবে সুস্থ থাকতে সব ধরনের খাবার থেকে নিজেকে বঞ্চিত করার প্রয়োজন নেই। বরং কোন খাবার কতটা পরিমাণে খাওয়া উচিত, সে বিষয়ে সচেতন হওয়াই বেশি গুরুত্বপূর্ণ। পরিমিত খাবার গ্রহণ মূলত কঠোর বিধিনিষেধ নয়; এটি শরীরের প্রয়োজন বুঝে ভারসাম্যপূর্ণভাবে খাওয়ার একটি অভ্যাস। স্বাস্থ্যকর খাবারও অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে বাড়তি ক্যালোরি জমতে পারে। যেমন, বাদামে স্বাস্থ্যকর ফ্যাট থাকলেও প্রয়োজনের তুলনায় দ্বিগুণ পরিমাণ খেলে ক্যালোরির পরিমাণও বেড়ে যায়। একইভাবে পরিমাণ না বুঝে সিরিয়াল বা অন্য খাবার গ্রহণ করলেও অজান্তেই অতিরিক্ত…

Read More

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে পাঁচ দিনব্যাপী বিনামূল্যের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এ কর্মসূচির আয়োজন করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। চাকসু সূত্রে জানা যায়, পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী দুটি করে সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণে মার্শাল আর্টসের মৌলিক কলাকৌশল, বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল এবং শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় কিছু মৌলিক ব্যায়াম শেখানো হবে। আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে নারী…

Read More

বিওটি মডেলে প্রকল্প বাস্তবায়ন হলে ১৫ বছরে শত কোটি ডলার সাশ্রয়ের দাবি; জ্বালানি নিরাপত্তা বাড়ার প্রত্যাশা সামিট এলএনজি টার্মিনাল-২ (এসএলএনজি-২) প্রকল্পের বিল্ড, ওন, অপারেট, ট্রান্সফার (বিওটি) চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সামিট। প্রতিষ্ঠানটির দাবি, চুক্তিটি পুনর্বহাল করে প্রকল্পটি বাস্তবায়ন করা হলে বাংলাদেশের প্রায় ১১০ কোটি মার্কিন ডলার সাশ্রয় হবে। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তাও আরও শক্তিশালী হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) দেওয়া সামিটের একটি চিঠির বরাতে পেট্রোবাংলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। চিঠিতে প্রকল্পটি বিওটি কাঠামোতে বাস্তবায়নের পক্ষে বিভিন্ন অর্থনৈতিক সুবিধা তুলে ধরেছে সামিট। প্রতিষ্ঠানটির দাবি, বিওটি মডেলে প্রকল্পটি বাস্তবায়িত হলে ১৫ বছর পর কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ফ্লোটিং…

Read More