Author: নিজস্ব প্রতিবেদক
পেন্টাগনের ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুত কমে যাওয়ার বিষয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত অস্ত্র ও সামরিক সক্ষমতা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সামরিক গোপন তথ্য ফাঁসের অভিযোগে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রের বিশাল মজুত রয়েছে। তিনি দাবি করেন, শুধু বিদ্যমান অস্ত্রই নয়, প্রয়োজন অনুযায়ী নতুন সামরিক সরঞ্জামও দ্রুত উৎপাদন করা হচ্ছে এবং দেশে আনা হচ্ছে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প বর্তমানে ব্যাপক সম্প্রসারণের মধ্য দিয়ে যাচ্ছে।…
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিয়ে নানা সমালোচনা থাকলেও নির্বাচনের পর বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে এ বিষয়ে কোনো রায় হয়নি, তবে নির্বাচনের পর নির্বাচিত সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। বুধবার (৫ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, অনেকে অভিযোগ করেন গত দুই বছরে বিচার হয়নি। তবে বিচারিক প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও তা থেমে থাকেনি। তিনি জানান, জুলাই-আগস্ট আন্দোলনসহ…
জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত রাষ্ট্রীয় প্রামাণ্যচিত্রে আবু সাঈদের ছবি না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, যে প্রামাণ্যচিত্রে আবু সাঈদের ছবি নেই, সেটিকে প্রকৃত অর্থে ডকুমেন্টারি বলা যায় না। একই সঙ্গে তিনি অনুষ্ঠানে সৃষ্ট উত্তেজনার পরও ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান। বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে একাধিক ত্রুটি রয়েছে। তার ভাষায়, প্রথমেই যে বিষয়টি চোখে পড়েছে, তা হলো গণ-অভ্যুত্থানের প্রতীক হিসেবে পরিচিত আবু সাঈদের ছবি সেখানে অনুপস্থিত। তিনি…
সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় বগুড়া আদালত চত্বরে তাকে বহনকারী গোয়েন্দা পুলিশের গাড়িকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ছাত্রদলের একদল নেতাকর্মী। ঘটনাকে কেন্দ্র করে আদালত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বুধবার (৫ আগস্ট) সকালে গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকার মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়া সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের আদেশের পর ডিবি পুলিশের গাড়িতে তোলার সময় উপস্থিত ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তার দিকে…
ইরান-সংক্রান্ত চলমান উত্তেজনা প্রশমনের সম্ভাবনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার আশায় আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো অপরিশোধিত তেলের দাম কমেছে। কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত পাওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯২ সেন্ট বা প্রায় ১ দশমিক ২ শতাংশ কমে ৭৮ দশমিক ৪৪ ডলারে নেমে আসে। চলতি সপ্তাহের হিসাবে ব্রেন্টের দাম ইতোমধ্যে ১২ শতাংশেরও বেশি কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৭ ডলার বা প্রায় ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৪…
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি প্রামাণ্যচিত্রকে কেন্দ্র করে হট্টগোল ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। রাজধানীর শেরে বাংলা নগরের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) উপস্থিত থাকাকালেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সরকারের পক্ষ থেকে প্রামাণ্যচিত্রটি পুনর্বিবেচনার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বুধবার (৫ আগস্ট) দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের পর রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এরপর জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায় নিয়ে নির্মিত একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। তবে প্রামাণ্যচিত্র…
জন্ডিস ধরা পড়লেই অনেক পরিবারে রোগীর খাবারের তালিকায় বড় ধরনের পরিবর্তন আনা হয়। সাধারণত ধারণা করা হয়, এ সময় শুধু সেদ্ধ, তেল-মসলাবিহীন ও একেবারে স্বাদহীন খাবার খাওয়াতে হবে। তবে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এই ধারণা পুরোপুরি সঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, জন্ডিসের চিকিৎসায় শুধু মসলা বাদ দেওয়াই সমাধান নয়; বরং রোগের কারণ অনুযায়ী সঠিক চিকিৎসা ও পুষ্টিকর খাদ্যাভ্যাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জন্ডিস মূলত কোনো রোগ নয়, এটি একটি উপসর্গ। যখন লিভার রক্তে থাকা বিলিরুবিন নামের রঞ্জক পদার্থ স্বাভাবিকভাবে প্রক্রিয়াজাত করতে পারে না, তখন ত্বক, চোখ এবং প্রস্রাবে হলুদাভ ভাব দেখা দেয়। ভাইরাল সংক্রমণ, লিভারের প্রদাহ, পিত্তনালিতে বাধা কিংবা অন্যান্য জটিলতার কারণে জন্ডিস হতে পারে।…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা জামায়াতের সাবেক আমীর ও আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক মো. আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর লাবিদ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে জামালপুর সদর উপজেলার বাইপাস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো. আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারগঞ্জ থানায় দায়ের করা গ্রাহকদের অর্থ আত্মসাতের একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া প্রতারণাসহ তার বিরুদ্ধে মোট সাতটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।…
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া এবং হামলায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে কলেজ রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই পক্ষকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, আলোচনা সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রথমে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে।…
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে র্যালি করার অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ শীর্ষক র্যালিকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, র্যালিতে বহিরাগতদের উপস্থিতি নিয়ে আপত্তি জানালে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এ সময় শিক্ষকদের সঙ্গে কর্মসূচির অনুমতি নিয়েও ছাত্রদলের নেতাকর্মীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ অভিযোগ করেন, ছাত্রশিবির বহিরাগতদের নিয়ে লাঠির সঙ্গে পতাকা বেঁধে ক্যাম্পাসে মিছিল…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













