Author: নিজস্ব প্রতিবেদক

দুপুরে খাবার খাওয়ার পর অনেকেরই হঠাৎ চোখে ঘুম নেমে আসে। পেট ভরে খাওয়ার পর শরীর ভারী লাগা, কাজে মনোযোগ কমে যাওয়া কিংবা কিছুক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা করা—এ ধরনের অভিজ্ঞতা বেশ পরিচিত। অনেকে একে মজা করে ‘ফুড কোমা’ বললেও চিকিৎসাবিজ্ঞানে খাবারের পর দেখা দেওয়া এই তন্দ্রাভাবকে বলা হয় ‘পোস্টপ্রান্ডিয়াল সোমনোলেন্স’। বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার পর শরীর হজমের প্রক্রিয়ায় সক্রিয় হয়ে ওঠে। এ সময় অন্ত্র থেকে বিভিন্ন সংকেত, হরমোনের পরিবর্তন, রক্তে পুষ্টি উপাদানের প্রবাহ এবং প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রের কার্যক্রমের মতো বেশ কিছু শারীরবৃত্তীয় প্রক্রিয়া একসঙ্গে কাজ করে। এসব কারণেই খাবারের পর কিছুটা ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ…

Read More

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তার চেহারা কেমন হবে—এ প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। আগের দুই বিশ্বযুদ্ধের মতো বিপুলসংখ্যক সেনা, বিশাল ট্যাংক বহর কিংবা দীর্ঘস্থায়ী গোলাবর্ষণ কি দেখা যাবে? নাকি প্রযুক্তিনির্ভর নতুন ধরনের যুদ্ধকৌশলই হয়ে উঠবে প্রধান চালিকাশক্তি? বিভিন্ন সাম্প্রতিক সামরিক বিশ্লেষণে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ভবিষ্যতের বড় কোনো সংঘাতের ধরন আগের যুদ্ধগুলোর তুলনায় অনেকটাই ভিন্ন হতে পারে। রুশ গণমাধ্যম আরটির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতের যুদ্ধের অন্যতম প্রধান উপাদান হতে পারে ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং স্বয়ংক্রিয় যুদ্ধব্যবস্থা। ন্যাটোর সম্ভাব্য যুদ্ধ পরিকল্পনা নিয়েও যেসব আলোচনা সামনে এসেছে, সেখানে আধুনিক প্রযুক্তিনির্ভর যুদ্ধের পরিবর্তিত বাস্তবতার প্রতিফলন দেখা যায়। বাল্টিক দেশগুলোতে রাশিয়া…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নতুন এক ট্রেন্ডে মেতেছেন নেটিজেনরা। বর্তমান সময়ের ডিজিটাল দুনিয়া যেন হঠাৎ করেই ফিরে গেছে আশির দশকে। ফেসবুকের টাইমলাইনজুড়ে দেখা যাচ্ছে চার দশক আগের হলিউড-বলিউডের ক্লাসিক পোস্টার, ভিন্টেজ ফটোশুট এবং রেট্রো সাজের নানা ছবি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে নিজেদের বর্তমান ছবিকে আশির দশকের আবহে রূপান্তর করছেন অনেকে। এই ট্রেন্ডে বাদ পড়েননি দেশের বিনোদন জগতের তারকারাও। ওভারসাইজড ব্লেজার, পোলকা ডট পোশাক, চওড়া কলারের শার্ট, রেট্রো হেয়ারস্টাইল ও পুরোনো দিনের ফ্রেম—সব মিলিয়ে তারকারাও নিজেদের নতুন এক রূপে হাজির করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলে তাদের এসব ছবি নিয়ে অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে বেশ আগ্রহ। নতুন এই রেট্রো ট্রেন্ডে নজর কেড়েছেন…

Read More

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে কঠিন সময় পার করছে পাকিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাবর আজমের দল। এর মধ্যে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানের বড় ব্যবধানে পরাজয়ের পর তৃতীয় ও শেষ টেস্টে একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছে পাকিস্তান। বার্মিংহ্যামে সিরিজের শেষ টেস্টে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। মেঘাচ্ছন্ন আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জো রুট। তবে ম্যাচ শুরুর আগেই পাকিস্তানের একাদশ নিয়ে তৈরি হয় ব্যাপক আলোচনা। কারণ, একসঙ্গে তিন ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়েছে এই ম্যাচে। পাকিস্তানের একাদশে প্রথমবারের মতো টেস্ট খেলার সুযোগ পেয়েছেন উইকেটকিপার গাজী ঘোরি এবং দুই…

Read More

ইরাকের উপকূলের কাছে দেশটির জলসীমায় একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে ইরাকের আল-ফাও এলাকার দক্ষিণ-পূর্বে এ হামলা হয়। হামলার পর ট্যাংকারটিতে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আল-ফাও থেকে প্রায় ৫২ কিলোমিটার বা ২৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানার খবর পেয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। ইরাকের বন্দর কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলার শিকার ট্যাংকারটির নাম ‘নিউ অ্যান্ড্রোস’। পানামার পতাকাবাহী এই জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি ফুয়েল অয়েল ছিল। হামলার সময় জাহাজটিতে ২২ জন ক্রু…

Read More

দেশের ব্যাংক খাত থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ঋণের নামে বের করে নেওয়া এবং এর একটি বড় অংশ বিদেশে পাচারের অভিযোগ উঠেছে ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। তিনি নাসা গ্রুপের চেয়ারম্যান এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিতি পাওয়া নজরুল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যানের দায়িত্বও দীর্ঘদিন পালন করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে অভিযোগ করা হয়েছে, নজরুল ইসলাম মজুমদার, তাঁর পরিবারের সদস্য ও সহযোগীরা বিভিন্ন অনিয়মের মাধ্যমে দেশের ২৬টি ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছেন। এসব অর্থের একটি অংশ আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে বলে…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব পেয়েছেন বিএনপির নেতা ও সরকারদলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। এর ফলে সংসদীয় কার্যক্রমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও কর্মসূচির ওপর নজরদারিতে নতুন দায়িত্ব পালন করবেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নতুন করে পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হওয়ার পর দুলুকে এই দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি মোট পাঁচটি নতুন সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং দুটি কমিটি পুনর্গঠনের…

Read More

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করে আবেগাপ্লুত হয়ে পড়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন স্মারক, শহীদদের চিঠি, নির্যাতনের নিদর্শন এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাবলি নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দেখার সময় তাঁর চোখ অশ্রুসজল হয়ে ওঠে। পরিদর্শন শেষে রাষ্ট্রপতি বলেন, ‘ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি। কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি।’ বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম উপস্থিত ছিলেন। বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি জাদুঘরে পৌঁছালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর পলিসি ও…

Read More

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়াউর রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং তাঁর ঘোষণার বিষয়টি স্বাধীনতার সংগ্রামের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বইমেলা উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে ড. আবদুল মঈন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছিলেন। তাঁর ভাষ্য, ২৫ মার্চ রাতে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে দেশ শেষ পর্যন্ত স্বাধীন হতো কি…

Read More

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে বুধবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১১৯ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে পরীক্ষা-নিরীক্ষার পর ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। নতুন রোগী শনাক্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা…

Read More