Author: নিজস্ব প্রতিবেদক
বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ তুলে দলটিকে রাজনীতি করতে দেওয়া উচিত কি না, তা নিয়ে নতুন করে ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মনে করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি দলটিকে ‘মাফিয়া গ্যাং’ হিসেবে আখ্যায়িত করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডা. জাহেদ বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত কি না, সাম্প্রতিক কিছু ঘটনার পর তা নতুন করে ভাবা প্রয়োজন। বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আওয়ামী লীগের…
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচের অভিযোগ, ব্যক্তিগত তথ্য ফাঁস ও হুমকির পাশাপাশি কম সময়ের কারণে পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারেননি তিনি এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন জেরার্ড জোনস। বরখাস্তের চার দিন পর বাংলাদেশে নিজের সময় ও বিদায়ের প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। তার দাবি, বাংলাদেশে কাজ করার সময় ব্যক্তিগত আক্রমণ, তথ্য ফাঁস এবং মেরে ফেলার হুমকি পেয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে জোনস এসব অভিযোগ করেন। তিনি বলেন, ফুটবলীয় সিদ্ধান্তের সমালোচনা গ্রহণযোগ্য হলেও ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং…
খাবার বাদ দেওয়া নয়, সঠিক পরিমাণ ও ভারসাম্য বজায় রাখাই হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের চাবিকাঠি স্বাস্থ্যকর খাবার মানেই কম খাওয়া—এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে। তবে সুস্থ থাকতে সব ধরনের খাবার থেকে নিজেকে বঞ্চিত করার প্রয়োজন নেই। বরং কোন খাবার কতটা পরিমাণে খাওয়া উচিত, সে বিষয়ে সচেতন হওয়াই বেশি গুরুত্বপূর্ণ। পরিমিত খাবার গ্রহণ মূলত কঠোর বিধিনিষেধ নয়; এটি শরীরের প্রয়োজন বুঝে ভারসাম্যপূর্ণভাবে খাওয়ার একটি অভ্যাস। স্বাস্থ্যকর খাবারও অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে বাড়তি ক্যালোরি জমতে পারে। যেমন, বাদামে স্বাস্থ্যকর ফ্যাট থাকলেও প্রয়োজনের তুলনায় দ্বিগুণ পরিমাণ খেলে ক্যালোরির পরিমাণও বেড়ে যায়। একইভাবে পরিমাণ না বুঝে সিরিয়াল বা অন্য খাবার গ্রহণ করলেও অজান্তেই অতিরিক্ত…
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে পাঁচ দিনব্যাপী বিনামূল্যের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এ কর্মসূচির আয়োজন করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। চাকসু সূত্রে জানা যায়, পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী দুটি করে সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণে মার্শাল আর্টসের মৌলিক কলাকৌশল, বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল এবং শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় কিছু মৌলিক ব্যায়াম শেখানো হবে। আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে নারী…
বিওটি মডেলে প্রকল্প বাস্তবায়ন হলে ১৫ বছরে শত কোটি ডলার সাশ্রয়ের দাবি; জ্বালানি নিরাপত্তা বাড়ার প্রত্যাশা সামিট এলএনজি টার্মিনাল-২ (এসএলএনজি-২) প্রকল্পের বিল্ড, ওন, অপারেট, ট্রান্সফার (বিওটি) চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সামিট। প্রতিষ্ঠানটির দাবি, চুক্তিটি পুনর্বহাল করে প্রকল্পটি বাস্তবায়ন করা হলে বাংলাদেশের প্রায় ১১০ কোটি মার্কিন ডলার সাশ্রয় হবে। একই সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তাও আরও শক্তিশালী হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) দেওয়া সামিটের একটি চিঠির বরাতে পেট্রোবাংলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। চিঠিতে প্রকল্পটি বিওটি কাঠামোতে বাস্তবায়নের পক্ষে বিভিন্ন অর্থনৈতিক সুবিধা তুলে ধরেছে সামিট। প্রতিষ্ঠানটির দাবি, বিওটি মডেলে প্রকল্পটি বাস্তবায়িত হলে ১৫ বছর পর কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ফ্লোটিং…
চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলার অভিযোগ; ব্যবসায়িক ক্ষতির দাবি বিমান সংস্থার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলে মন্তব্য করার অভিযোগে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করা হয়েছে। বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডুন্স অ্যাভিয়েশন’ আহমেদাবাদের গান্ধীনগর আদালতে মামলাটি দায়ের করেছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ঘটনাটি ঘটে গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে ওঠার সময় নোরা ফাতেহি কয়েকটি ভিডিও ধারণ করেন। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওগুলো প্রকাশ করেন তিনি। ওই অ্যাকাউন্টে তার প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী রয়েছে। প্রকাশিত ভিডিওতে…
বর্তমান সংকট বৈশ্বিক ও এলএনজি টার্মিনালের ত্রুটিজনিত বলেও মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের তেল-গ্যাস ও বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের পেছনে আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের দুর্নীতি ও লুটপাট দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত ‘সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট-সরকার ও জনগণের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারের উদ্যোগকে পাশ কাটিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধিতার জন্য বিরোধিতা করা বিরোধী দলের দায়িত্ব হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সংকটকে বৈশ্বিক…
ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা; মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে জড়িত আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে জড়িতদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের রায়ে মো. মাসুদ (৪২) ও মো. রিয়াজুল ইসলাম (২৪)কে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মেয়াদে সাজা পেয়েছেন মো. মাসুদ (৪০) ও মো. সজীব (৩০)। এ ছাড়া মো. আলমগীর (৩৮)কে এক মাস, মো. মাসুম (৪২)কে ছয় মাস এবং মো. আওলাদ…
দেশজুড়ে সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান; তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস র্যাবের দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সমন্বিত এই অভিযান কার্যকরভাবে পরিচালনার জন্য এলিট ফোর্স র্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র্যাব। একই সঙ্গে হারানো সরকারি অস্ত্রের সন্ধানে জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে। গণমাধ্যমকর্মীদের বিষয়টি অবহিত করে এ সংক্রান্ত সংবাদ প্রচারে সহযোগিতারও অনুরোধ জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, হারানো অস্ত্রের বিষয়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে যৌথ অভিযানে সহায়তা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা…
ব্যবসায়ী ও পেশাজীবীদের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ; সীতাকুণ্ডে অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেপ্তার আরও ৩ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সাত সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা ব্যবসায়ী ও পেশাজীবীদের মোবাইল ফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি করত। দাবি অনুযায়ী টাকা না দিলে বাড়িঘর বা ব্যবসাপ্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। সোমবার রাতে হাটহাজারী, বায়েজীদ ও খুলশী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মাসুদ আলম। পুলিশ সুপার জানান, সম্প্রতি এক চিকিৎসককে বিদেশি নম্বর…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













