Author: নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিতে মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সকাল ১১টায় ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে নির্বাচন কমিশনের কমিশনার, ইসি সচিবালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতি, ভোটগ্রহণের প্রক্রিয়া এবং প্রশাসনিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। নির্বাচন নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমন্বয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা…
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ আশা প্রকাশ করেছে—মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত করবে। একই সঙ্গে ২০২৫ সালে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভারতে আটক ব্যক্তিদেরও বাংলাদেশে ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আলোচনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন,…
ইরানি হামলার আশঙ্কায় নিরাপত্তাজনিত কারণে গত মাসে তুরস্ক থেকে গোপনে একটি সামরিক বিমানে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় সাংবাদিকদের বিভ্রান্ত করতে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ট্রাম্প পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই ফিরছেন। তবে পরে জানা যায়, তিনি ভিন্ন একটি সামরিক বিমানে তুরস্ক ত্যাগ করেন। রয়টার্সের প্রতিবেদনে দ্য ওয়াশিংটন পোস্টের বরাতে বলা হয়েছে, আঙ্কারায় ন্যাটোর সম্মেলনে যোগ দিতে ট্রাম্প কাতারের উপহার দেওয়া নতুন বিমান ব্যবহার করেছিলেন। কিন্তু ফেরার সময় নিরাপত্তার কারণে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। তুরস্কের সঙ্গে ইরানের সীমান্ত থাকায় এবং ওই সময় আঞ্চলিক সংঘাত বাড়তে থাকায় প্রেসিডেন্টের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী,…
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা,…
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন দুই ম্যাচের সিরিজকে ঘিরে রোমাঞ্চিত বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট খেলার সুযোগকে তিনি দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন। ২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজে অংশ নেওয়া কোনো ক্রিকেটারই বর্তমানে জাতীয় দলে নেই। ফলে নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য এই সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তাসকিন। ডারউইনে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। তাদের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা বাংলাদেশের সব ক্রিকেটারের জন্যই গর্বের বিষয় বলে উল্লেখ করেন তিনি।…
বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মার্চেন্ট ফি পুরোপুরি বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে বাংলা কিউআর ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের কোনো মার্চেন্ট ফি দিতে হবে না। পাশাপাশি ছোট ও প্রান্তিক ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে প্রণোদনার ব্যবস্থাও করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআরভিত্তিক লেনদেন ব্যবস্থায় অংশ নেওয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট হারে আর্থিক প্রণোদনা পাবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনা কাঠামো অনুযায়ী, প্রতি ১০০ টাকা লেনদেনের বিপরীতে একুয়্যারিং প্রতিষ্ঠানকে ১০ পয়সা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠানকে ২০…
২০২৬ সালের জুলাইয়ে মেরু অঞ্চল বাদে বিশ্বের মহাসাগরগুলোর গড় পৃষ্ঠতলের তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের পাশাপাশি প্রশান্ত মহাসাগরে বিকাশমান এল নিনোও তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে ৬০ ডিগ্রি উত্তর থেকে ৬০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ২০২৩ সালে, ২০ দশমিক ৮৯ ডিগ্রি সেলসিয়াস। ইউরোপেও তাপমাত্রা বৃদ্ধির প্রভাব স্পষ্ট হয়েছে। জুন ও জুলাইয়ে পশ্চিম ইউরোপের গড় তাপমাত্রা ২১ দশমিক ৬২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা স্বাভাবিকের চেয়ে…
চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের ডিভাইডারের এক পাশে নতুন রং করা হলেও অপর পাশ মলিন থাকায় আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে বিষয়টি সামনে আসার পর প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করেই কি সড়কের এক পাশের সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে? সোমবার (১০ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, হাটহাজারী থেকে অক্সিজেনমুখী সড়কের এক পাশের ডিভাইডারে রং ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। বিপরীত পাশে ডিভাইডারের অনেক অংশে রং নেই এবং কোথাও ময়লা-আবর্জনাও পড়ে আছে। তবে অক্সিজেন মোড় থেকে ওই পাশেও রং করার কাজ শুরু করেছেন শ্রমিকরা। স্থানীয়দের অভিযোগ, রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম…
বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা থানচিতে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। উপজেলার একটি কেন্দ্রে চারটি বিদ্যালয়ের ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৩ জন পরীক্ষায় অংশ নিলেও পাস করেছে মাত্র ৫২ জন। এতে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬১ শতাংশ। সর্বোচ্চ জিপিএ ৪ পেলেও কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় তুলনামূলক ভালো করেছে। ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন পাস করেছে, পাসের হার ৪২ দশমিক ৬৩ শতাংশ। বলীপাড়া উচ্চ বিদ্যালয়ে ৫৫ জনের মধ্যে পাস করেছে ১০ জন। এ বিদ্যালয়ের পাসের হার ১৮ দশমিক ১৮ শতাংশ। থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৪…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আগামী ২৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় গ্রেপ্তার রয়েছেন সাবেক এই সেনা কর্মকর্তা। গত বছরের ৩ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে নিজের গুম হওয়ার অভিযোগ চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেন সালাহউদ্দিন আহমদ। অভিযোগে শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এ কে এম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া,…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













