Author: নিজস্ব প্রতিবেদক
হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সোমবার (১০ আগস্ট) বিকেলে হাইকোর্ট তাকে আগাম জামিন দেন। গত ২২ জুলাই রাজধানীর পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি। মামলার এজাহারে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়। মামলার এজাহার অনুযায়ী, ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকায় তার বোনের বাসায় থাকতেন এবং সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন। পারিবারিক সূত্রে ওই বাসায় নিয়মিত যাতায়াত করতেন এমপি নজরুল। এজাহারে দাবি করা হয়, নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুর রহমানের ভাগ্নির ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি…
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকেই প্রধানমন্ত্রী বিষয়টি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রেস সচিব জানান, মরদেহগুলো দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মিশনকে প্রয়োজনীয়…
ফুটবলের পর এবার ক্রিকেটেও ইতিহাস গড়ল ব্রাজিল। দীর্ঘ ৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দেশটি। রোববার (৯ আগস্ট) কলম্বিয়ায় অনুষ্ঠিত ফাইনালে পানামাকে ৩ রানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে ব্রাজিল। ১৯৯৫ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের এটি ছিল ২১তম আসর। এর আগে ১৯৯৭, ২০১৫, ২০২২ ও ২০২৪ সালে চারবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ব্রাজিল। প্রতিবারই রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল দলটিকে। এবার সেই আক্ষেপ ঘুচল। ফাইনালে প্রথমে ব্যাট করে ব্রাজিল ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন উইলিয়াম ম্যাক্সিমো। জয়ের জন্য ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে…
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের (৭৩) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১০ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান আখতারুজ্জামানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। তবে আগের শুনানিতে মামলার মূল নথি না থাকায় তাকে কারাগারে পাঠানো হয় এবং পরবর্তী শুনানির জন্য ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়। গত ৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আখতারুজ্জামানকে…
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুকের দাবিকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে নয় মাস বয়সী নিজের শিশুকন্যাকে মেঝেতে আছাড় মেরে ও কামড়ে আহত করার অভিযোগ উঠেছে বাবা সোহেল মোল্লার (২৪) বিরুদ্ধে। গুরুতর আহত শিশুটিকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা রিনা বেগম (২০) আড়াইহাজার থানায় মামলা করেছেন। মামলায় তার স্বামী সোহেল মোল্লাসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে নরসিংদীর মাধবদী থানার কাঠালিয়া এলাকার সোহেল মোল্লার সঙ্গে পারিবারিকভাবে রিনা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে নয় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের…
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মধ্যেই মধ্যপ্রাচ্যে ২০টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে ‘আংশিক আলোচনা’ চলার কথা জানালেও ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার অবস্থান নিয়েছে ওয়াশিংটন। সোমবার (১০ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেনটকম) মধ্যপ্রাচ্যে মোতায়েন যুদ্ধজাহাজের মাধ্যমে ইরানকে ঘিরে নৌ অবরোধ কার্যকর করছে। সেনটকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, অবরোধ শুরুর পর এখন পর্যন্ত ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া দুটি জাহাজকে নিষ্ক্রিয় করা এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। স্বাভাবিক সময়ে…
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। শিক্ষার্থীরা এখন ঘরে বসেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সমন্বিত ফলাফল ওয়েবসাইট এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। ফল প্রত্যাশিত না হলে খাতা পুনর্নিরীক্ষণের জন্যও আবেদন করার সুযোগ রয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। অনলাইনে যেভাবে ফল দেখবেন শিক্ষার্থীরা সমন্বিত ফলাফলের ওয়েবসাইট অথবা শিক্ষা বোর্ডের ফলের ওয়েবসাইটে…
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠান। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ তথ্য উঠে এসেছে। ফলাফল অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২২৬টি। কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানেও কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এ ছাড়া বিদেশের একটি পরীক্ষাকেন্দ্র থেকেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে ‘পরাজিত’ হয়েছেন বলে মন্তব্য করেছেন দেশটির ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। তাঁর দাবি, সংঘাত দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্র ক্রমেই দুর্বল হয়ে পড়ছে, অন্যদিকে ইরান আরও শক্তিশালী অবস্থানে যাচ্ছে। সোমবার (১০ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস মারফি এসব মন্তব্য করেন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে। সিনেটর মারফি বলেন, যুদ্ধ যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্রের জন্য এর ক্ষতি তত বাড়তে থাকবে। তাই যুদ্ধ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার জন্য প্রয়োজন হলে ‘খারাপ চুক্তি’ হলেও তিনি সেটিকে সমর্থন করবেন। হরমুজ প্রণালি আন্তর্জাতিক…
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক। রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে ওই শিল্প এলাকায় সোফা তৈরির একটি কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রোববার দিবাগত রাতে মোহাম্মদ রেজায়ে রাব্বীর বরাতে এ তথ্য জানায়। তিনি বলেন, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













