Author: নিজস্ব প্রতিবেদক
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গৌরব ও স্বাধীনতার চেতনাকে খাটো করার কোনো চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। রিজভী বলেন, বাংলাদেশের মানুষ আজ যে স্বাধীনতা ভোগ করছে, তা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অর্জন। যারা সে সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল…
প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন তাঁর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। জাহেদ উর রহমান বলেন, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি ভারত সরকার আলাদাভাবেও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। ফলে প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন। বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’ দুই দেশের সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। তথ্য উপদেষ্টা জানান, বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও…
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের তিন সদস্যই মারা গেছেন। মাত্র কয়েক দিনের ব্যবধানে মারা গেছেন ৮ বছরের শিশু, তার মা ও বাবা। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবারের কর্তা মাইদুল (২৪)। হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাইদুলের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে সোমবার সকালে মারা যান মাইদুলের স্ত্রী বিউটি (২৪)। তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। দুর্ঘটনার পর থেকেই তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। এর আগে…
বাবা এক যুগেরও বেশি সময় ধরে নিখোঁজ। ২০১৩ সালে গুম হয়ে যাওয়া বাবার স্মৃতি ও মায়ের সংগ্রামের মধ্যেই বেড়ে ওঠা মো. সাদমান শিহাব এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর শিহাবের সাফল্যের খবর প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তার নির্দেশে শিহাবের পরিবারের কাছে শুভেচ্ছা উপহার পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সমন্বয়ে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় শিহাবদের বাসায় যায়। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিহাবের হাতে…
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা। কোস্ট গার্ড জানায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে ‘অপারেশন সমুদ্র প্রহরায়’ নিয়োজিত কোস্ট গার্ডের জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় বহির্নোঙর এলাকায় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে সেটি আটক করেন। পরে বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার…
চীনে নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি হওয়ায় বিয়ের সংকট ক্রমেই তীব্র হচ্ছে। বিশেষ করে ছোট শহর ও গ্রামাঞ্চলের অনেক পুরুষ জীবনসঙ্গী খুঁজতে ঘটকালি প্রতিষ্ঠানের দ্বারস্থ হচ্ছেন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু প্রতিষ্ঠান ‘ফ্ল্যাশ ম্যারেজ’-এর নামে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে। বিবিসির এক প্রতিবেদনে এমনই এক ভুক্তভোগী ৩৭ বছর বয়সী ওয়াং ঝুয়াংয়ের ঘটনা উঠে এসেছে। বিয়ের আশায় তিনি গুইঝৌ প্রদেশের গুইইয়াংয়ে একটি ঘটকালি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। প্রতিষ্ঠানটি তাঁকে সম্ভাব্য কনের বিষয়ে যাচাই-বাছাইয়ের নিশ্চয়তা দেয়। কয়েকজন নারীর সঙ্গে পরিচয়ের পর ওয়াং একজনকে বিয়ে করেন। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই তিনি জানতে পারেন, স্ত্রী তাঁর আগের বিয়ে, সন্তান, বয়স ও ব্যক্তিগত…
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরিশাল সফরের দ্বিতীয় দিনে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের গৌরনদীর গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। সোমবার (১০ আগস্ট) তথ্যমন্ত্রীর বাসভবনে এ আয়োজন করা হয়। মন্ত্রী তার ফেসবুক পোস্টে জানান, কূটনৈতিক ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে এ মধ্যাহ্নভোজের মাধ্যমে মার্কিন রাষ্ট্রদূত বরিশালের স্থানীয় সংস্কৃতি, মানুষ ও ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন। মধ্যাহ্নভোজের আগে তথ্যমন্ত্রীর বাড়ির আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পরে তাকে বরিশালের ঐতিহ্যবাহী নানা ধরনের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। খাবারের তালিকায় ছিল ইলিশ, আইড়সহ বিভিন্ন মাছ, বিভিন্ন ধরনের ভর্তা-ভাজি এবং গ্রামবাংলার দেশীয় খাবার। মিষ্টান্ন হিসেবে পরিবেশন করা…
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি দেখা গেছে। এবার সার্বিক পাসের হার নেমে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থী এবং ইংরেজি ও গণিত পরীক্ষায় দুর্বল ফলাফল সামগ্রিক ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে। ফল বিশ্লেষণে দেখা যায়, মানবিক বিভাগে পাসের হার মাত্র ৪৮ দশমিক ৭৪ শতাংশ। অর্থাৎ এ বিভাগের প্রতি ১০০ পরীক্ষার্থীর মধ্যে অর্ধেকের বেশি উত্তীর্ণ হতে পারেনি। বিপরীতে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৬৪ দশমিক ৫ শতাংশ। ইংরেজি ও গণিতেও অধিকাংশ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ শতাংশের নিচে। ইংরেজিতে রাজশাহী, যশোর,…
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি যানবাহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ সংঘর্ষ ঘটে। এতে বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে। সংঘর্ষের পর ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। দুর্ঘটনার খবর পেয়ে…
জুলাই জাদুঘরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে বা অবয়বে স্থাপিত ভাস্কর্য অপসারণের দাবি জানিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদ। সংগঠনটির সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা) বলেছেন, কোনো ব্যক্তি, সংগঠন বা ইসলামি দলের নেতাকর্মীর ভাস্কর্য নির্মাণ ইসলামি শরিয়াহ অনুযায়ী বৈধ নয়। সোমবার (১০ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ব্যক্তির মর্যাদা, অবদান কিংবা রাজনৈতিক-সাংগঠনিক পরিচয় যাই হোক না কেন, শরিয়াহর বিধান সবার জন্য সমান। তাই ইসলামি মূল্যবোধ ও আকিদার পক্ষে থাকা ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণের ক্ষেত্রেও এমন পদ্ধতি গ্রহণ করা উচিত নয়, যা ধর্মীয় বিধানের সঙ্গে সাংঘর্ষিক। পীর সাহেব দেওনা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













