Author: নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে হেলিকপ্টারে করে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে তিনি মহেশখালীর উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, সফরের শুরুতে মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে তিনি মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন…
যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বন বিভাগের সঙ্গে চুক্তির আওতায় হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিসেসের মাধ্যমে দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি পরিচালিত হচ্ছিল। সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ মডেলের হেলিকপ্টারটি শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিচফিল্ডের কাছে একটি জলাধার এলাকায় বিধ্বস্ত হয়। ওই সময় হেলিকপ্টারটি দাবানলের দক্ষিণ-পূর্ব প্রান্তে আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিল। দুর্ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পর শনিবার ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তবে…
গণঅভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (৮ আগস্ট) সকালে নিজের গ্রামের ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ এলাকার ‘মিয়ার দালান’ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, ‘ডা. শফিকুর রহমানকে এতদিন মজলুম নেতা হিসেবে জানতাম। তবে তিনি যে মুখোশধারী ছিলেন, তা গণঅভ্যুত্থানের পরই স্পষ্ট হয়েছে।’ তার দাবি, গণঅভ্যুত্থানের পর জামায়াত আমিরের নেওয়া বিভিন্ন রাজনৈতিক অবস্থান থেকেই তার প্রকৃত ভূমিকা স্পষ্ট হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা দেওয়ার উদ্যোগের মধ্য দিয়ে ডা. শফিকুর রহমান গণঅভ্যুত্থানের…
গাজা উপত্যকায় গত বছরের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত ১ হাজার ২৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময়ে আহত হয়েছেন আরও ৪ হাজার ১৩১ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আগের ইসরায়েলি হামলায় আহত হয়ে চিকিৎসাধীন থাকা দুই ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ছাড়া সাম্প্রতিক হামলায় আরও ছয়জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে গাজা উপত্যকায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে। যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা ও পাল্টা হামলার কারণে…
যশোরের চৌগাছা উপজেলায় সাত বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হাফেজ নাজমুল ইসলাম (৩৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার রাত প্রায় ৮টার দিকে উপজেলার নারায়ণপুর এলাকায় কপোতাক্ষ নদের ব্রিজের নিচে এই ঘটনা ঘটে। আটক শিক্ষক নাজমুল ইসলাম মূলত খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কুলবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং তিনি যশোর শহরের মোল্লাপাড়া এলাকার হাফিজিয়া বায়তুল মামুন মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ভুক্তভোগী শিশুর চাচা ইমন হোসেন জানান, তার সাত বছর বয়সী ভাতিজা ওই মাদ্রাসারই শিক্ষার্থী। ঘটনার দিন শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে সঙ্গে নিয়ে নারায়ণপুরে তাদের গ্রামের বাড়িতে যান। সন্ধ্যার দিকে চটপটি খাওয়ানোর কথা বলে তাকে…
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে ১০ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ‘উন্নত মমশির’ ক্লাব। সম্প্রতি এক নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হলে এসব দাবি জানানো হয়। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রক্টরের কার্যালয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় তারা ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) যবিপ্রবি ক্যাম্পাসের ‘অদম্য একাত্তর’ এলাকায় এক নারী শিক্ষার্থী হেঁটে…
রশিদ খানের দুর্দান্ত স্পিনে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে আফগানিস্তান। মাত্র ৩৪ রান খরচ করে ৬ উইকেট শিকার করেছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার। তাঁর ঘূর্ণিতে মাত্র ২০৭ রানেই গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। ফলে আফগানিস্তান ম্যাচটি জিতে নেয় ৯২ রানের বড় ব্যবধানে। আইরিশ-আফগান সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির প্রভাব পড়ে। ফলে ম্যাচটি কমিয়ে ৪৭ ওভারে আনা হয়। টসের পর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৮৪ রান করেন ইব্রাহিম জাদরান। সেদিকউল্লাহ অটল করেন ৪৫ রান। আইরিশ বোলারদের…
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এর পেছনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধিও অন্যতম কারণ বলে জানিয়েছে সংগঠনটি। শনিবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল…
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামের ওপেন কনসার্টে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী হাসান। মঞ্চে গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে ছোড়া একটি বোতল এসে তাঁর মাথায় আঘাত করে। আকস্মিক এই ঘটনায় কিছুটা বিব্রত হলেও পরিস্থিতি সামলে আবারও গান পরিবেশন করেন তিনি। ঘটনার ভিডিও উপস্থিত দর্শকদের মোবাইল ফোনে ধারণ হয়ে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে সংগীতাঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ঘটনাটিকে নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করে শিল্পীদের নিরাপত্তা এবং কনসার্টের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন। তবে ঘটনার পর বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়াতে চাননি হাসান। বরং…
শরীয়তপুরের ভেদরগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণী ও তার দুই ভাই-বোনকে চুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে নির্যাতন ও মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ওই তরুণীর মাথার চুল কেটে দেওয়া এবং গলায় জুতার মালা পরানোরও অভিযোগ রয়েছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের ছৈয়াল কান্দি এলাকার মুদি দোকানি আবুল মোল্লার ছেলে মনির মোল্লা দীর্ঘদিন ধরে ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা তাকে একাধিকবার সতর্ক…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত












