Author: নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের পূর্বাঞ্চল ও রাজধানী রিয়াদ অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্য করে ইরাকের ভূখণ্ড থেকে একাধিক ড্রোন হামলার চেষ্টা হয়েছে। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত কয়েক ঘণ্টায় ছোড়া ড্রোনগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষের দাবি, হামলাগুলো ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত হয়েছে এবং এর পেছনে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, দেশের ভূখণ্ড, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সৌদি আরবের পূর্ণ অধিকার রয়েছে।…
কাস্পিয়ান সাগরে ইউক্রেনের ড্রোন হামলার শিকার হওয়া একটি ইরানি জাহাজকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, হামলার শিকার জাহাজটি সম্পূর্ণ বেসামরিক ছিল এবং এতে কোনো সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল না। একই সঙ্গে তিনি এ ঘটনাকে ‘অপরাধমূলক হামলা’ আখ্যা দিয়ে রাশিয়ার কাছ থেকে কঠোর প্রতিক্রিয়া প্রত্যাশার কথা জানিয়েছেন। সোমবার (২৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে জালালি জানান, হামলায় একজন ইরানি নাগরিক নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, হামলার পর রাশিয়ার আস্ত্রাখানে অবস্থিত ইরানি কনস্যুলেট রুশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত…
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল, নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সাংবিধানিক বিষয় নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হয়েছে। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন…
বিশ্বকাপ ফাইনালে স্পেনের ট্রফি গ্রহণের মুহূর্তে আর্জেন্টিনার খেলোয়াড়দের পিঠ ফিরিয়ে দাঁড়ানোর ঘটনা নিয়ে তৈরি হওয়া বিতর্কের জবাব দিয়েছেন লিসান্দ্রো মার্তিনেজ। তাঁর দাবি, এটি স্পেনের প্রতি কোনো অসম্মান ছিল না; বরং গোলপোস্টের পেছনে অবস্থান করা আর্জেন্টাইন সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই তারা ওইভাবে দাঁড়িয়েছিলেন। ইয়াহু স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের পর স্পেন যখন বিশ্বকাপ ট্রফি গ্রহণের প্রস্তুতি নিচ্ছিল, তখন আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকেই আর্জেন্টিনাকে ‘খেলোয়াড়সুলভ মনোভাবের অভাব’ এবং ‘খারাপ পরাজিত’ বলে আখ্যা দেন। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল…
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা মনির সন্তানের সামনে এক বাবাকে কুপিয়ে হত্যা করেছেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। ভিডিওটির সঙ্গে বাংলাদেশ বা চট্টগ্রামের কোনো ঘটনার সম্পর্ক নেই; এটি ভারতের বিহার রাজ্যের একটি পুরোনো ঘটনার ভিডিও। সম্প্রতি শিপন ইসলাম, মো. ইয়াসিন খাঁন, Md Efty, লালমাই ছাত্রলীগসহ অন্তত ১০টির বেশি ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি একই দাবিতে প্রচার করা হয়। পোস্টগুলোর মন্তব্যে অনেক ব্যবহারকারী ঘটনাটিকে সত্য ধরে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। দাবিটির সত্যতা যাচাই করতে জাতীয় গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য পর্যালোচনায় চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মনিরের বিরুদ্ধে এমন কোনো…
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন নিয়োগপ্রত্যাশী ২৯ জুলাইয়ের মধ্যে নিয়োগসংক্রান্ত লিখিত সিদ্ধান্ত বা নির্দিষ্ট সময়সূচি ঘোষণা না হলে ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৭ জুলাই) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নিয়োগপ্রত্যাশীরা। তারা অভিযোগ করেন, নিয়োগের বিষয়ে বারবার মৌখিক আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো কার্যকর অগ্রগতি হয়নি। ফলে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও তারা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। সংবাদ সম্মেলনের আগে নিয়োগপ্রত্যাশীদের একটি প্রতিনিধিদল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তারা জানান, মহাপরিচালক আগামী ২৯ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের…
প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের চলমান প্রক্রিয়ায় দেশের সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে তিনি সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ডও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন প্রতিদিনের…
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে দেশে চলমান গ্যাস সংকট ধীরে ধীরে কমতে শুরু করবে। তিনি বলেন, সংকটের কারণে জনগণের ভোগান্তির জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। তবে এ সমস্যা সরকারি প্রতিষ্ঠানের নয়, বরং বেসরকারি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)-এর কারিগরি ত্রুটির কারণে সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা যাচ্ছে মাত্র ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে ১ হাজার ৬০০–১ হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট আসে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে, আর বাকিটা আমদানিকৃত এলএনজি।…
চট্টগ্রামের আনোয়ারায় প্রায় এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন—সিইআইজেড) নির্মাণকাজ। প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে ওঠা এই বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে ধাপে ধাপে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থানের আশা করছে সরকার। সোমবার (২৭ জুলাই) দুপুরে আনোয়ারায় প্রকল্প এলাকার উন্নয়নকাজের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। উদ্বোধনী…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত












