Author: নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে যমজ দুই ভাইসহ তিন স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটি বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই এলাকার তিন শিক্ষার্থীর মৃত্যুতে তাদের বাড়ি মজলিস এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলো মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের যমজ দুই ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪)। তারা সবাই মোগড়াপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। আরিফিন ও আশিকিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়ত। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে ওই শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের…

Read More

উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে প্রায় তিন ঘণ্টার ব্যবধানে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রোববার (২০ সেপ্টেম্বর) এ পরীক্ষা চালানো হয়। প্রায় এক সপ্তাহের মধ্যে এটি দেশটির দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার বিকেলে পূর্ব সাগরের দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এর প্রায় তিন ঘণ্টা পর একই এলাকা থেকে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ওনসান এলাকা থেকে প্রথম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি প্রায় ৪৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ধারণা করছে, ক্ষেপণাস্ত্রটি হোয়াসং-১১…

Read More

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তার বক্তব্যের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এসডিজি অর্জনের পথে বিশ্ব অনেকটাই পিছিয়ে রয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে বিশ্বের দেশগুলোকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি। এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ থেকে শাকিল (১৪) নামে এক বাংলাদেশি কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা সানমুড়া সীমান্ত এলাকার কাঁটাতারের পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। নিহত শাকিল আখাউড়ার আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, বুধবার গভীর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাওয়া যায়নি। শাকিলের বাবা মালু মিয়া জানান, বুধবার রাতে তার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। রাত সাড়ে ১২টার দিকে অনুষ্ঠান শেষে শাকিল ঘরে…

Read More

রাজধানীর পৃথক দুটি এলাকায় ককটেল বিস্ফোরণ এবং একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্ট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন সকালে পল্লবী এলাকায় ভারী বৃষ্টির মধ্যে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর সোয়া ১টা থেকে দেড়টার মধ্যে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়ক এবং শিল্পকলার সামনের এলাকায় পৃথক ককটেল বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম। তিনি জানান, দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের সামনের…

Read More

কুমিল্লায় শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ। দামি আইফোন ছিনিয়ে নেওয়ার পূর্বপরিকল্পনা থেকেই অপ্রতিমকে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। সেখানে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেয়। পরে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলে আসামিদের জবানবন্দিতে উঠে এসেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, অপ্রতিম নিখোঁজের ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তুহিনের গতিবিধি শনাক্ত করা হয়।…

Read More

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন হুমায়ুন কবির। বাংলাদেশে দায়িত্ব পালনকালে তার কর্মকাণ্ড এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল করতে তার অবদানের কথাও উল্লেখ করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইয়াও ওয়েনের দায়িত্বকালেই বাংলাদেশ-চীন সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। এ সময়ে স্টেট মিনিস্টার পর্যায়ের ‘টু প্লাস টু’ ব্যবস্থাসহ বিভিন্ন নতুন প্রাতিষ্ঠানিক সহযোগিতা কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন…

Read More

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভোররাতে প্রায় ৩০০ মিটার এলাকার মধ্যে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা গেছে বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোররাতে পরপর বিকট শব্দ শুনে তাদের ঘুম ভেঙে যায়। পরে বাইরে বের হয়ে তারা তিনটি পৃথক স্থানে বিস্ফোরণের আলামত দেখতে পান। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণটি…

Read More

যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্ত পূরণ না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আগের অবস্থায় ফিরবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি এ অবস্থানের কথা জানান। গালিবাফ বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ইরানের শর্ত পূরণ, দেশটির বৈধ অধিকারকে স্বীকৃতি এবং যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি আগের অবস্থায় ফিরবে না। একই কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় আগের পর্যায়ে ফিরবে না বলেও তিনি জানান। এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানান, কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে যুদ্ধ বন্ধ ও আলোচনায় ফেরার শর্ত…

Read More

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় বড় ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রুশ কর্মকর্তাদের দাবি, ইউক্রেনের চালানো এ হামলায় অন্তত দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার গভীর রাতে শুরু হওয়া হামলায় মস্কো অঞ্চলের বিভিন্ন এলাকায় আবাসিক ভবন, গুদাম ও একটি তেল পরিশোধনাগারে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রি বোরোবেভ জানিয়েছেন, মস্কোর দিকে আসা ২৪৯টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। তার দাবি, কয়েকটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে বিভিন্ন স্থাপনায় আঘাত হানায় আগুন ধরে যায়। রামেনস্কোয়ে জেলার একটি ২১ তলা আবাসিক ভবন থেকে প্রায় ৪০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, সোফিয়ানো এলাকায় একটি…

Read More