Author: নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় মাদক কেনার টাকা জোগাড় করতে নিজের ২০ মাস বয়সী কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পরে শিশুটির মায়ের ফোন পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সদরঘাট থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মা সীমা (২৬) ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের জরুরি সহায়তা চান। তিনি জানান, তার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে না পেরে তিনি ২০ মাস বয়সী কন্যাসন্তান ফাতেমা আক্তারকে কাউকে না জানিয়ে বাসা থেকে নিয়ে বের…
নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সমর্থকের বাড়িতে দাওয়াতে অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা ও বিতর্কের মধ্যে তাকে প্রত্যাহার করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবদুর রহিম সরকারকে সেনবাগ থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তার স্থলে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) আহমেদ পেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবদুর রহিম সরকারকে…
জুলাই আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার (২০ সেপ্টেম্বর) ৫০০ পৃষ্ঠার এ রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। এর আগে গত ৩০ জুন ট্রাইব্যুনাল ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। মামলায় তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হওয়ায় প্রতিটিতে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজাগুলো একই সঙ্গে কার্যকর হওয়ায় মোট ১০ বছরই কারাগারে থাকতে হবে তাকে। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ইনুর বিরুদ্ধে আনা ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অভিযোগের মধ্যে আন্দোলনকারী…
মাগুরার প্রশাসনের একটি অংশ বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তার দাবি, প্রশাসনের এমন কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। রবিউল ইসলাম নয়ন বলেন, মাগুরার প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি দেখতে পাচ্ছেন, বিএনপির নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ ও জামায়াত-শিবিরের কর্মীদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে তার মায়ের কর্মস্থল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী, অপ্রতিমের স্বজন এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। প্রিয়জন, সহপাঠী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক সদস্যকে এ সময় শোকাহত অবস্থায় দেখা যায়। অপ্রতিমের মরদেহ মায়ের কর্মস্থলে নেওয়া হলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাজার আগে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার উপস্থিত সবার উদ্দেশে কথা বলেন। তিনি জানান, অপ্রতিম ছিল তার একমাত্র সন্তান। কুমিল্লার পরিবেশ…
এশিয়ান গেমসে নারী হকি দলের অভিষেকটা কঠিন হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। রোববার (২০ সেপ্টেম্বর) পুল ‘এ’-এর ম্যাচে শক্তিশালী চীনের কাছে ১৩-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে চীন। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই ঝোং জিয়াছির গোল দিয়ে শুরু হয় চীনের গোল উৎসব। এরপর একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে চাপে রাখে চীনা দল। প্রথমার্ধেই কয়েকটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তারা। চীনের হয়ে ঝোং জিয়াছি হ্যাটট্রিক করেছেন। তিনি ম্যাচের ৪, ১৩ ও ২৯ মিনিটে গোল করেন। এছাড়া চেন ইয়াং ১২ ও ১৮ মিনিটে দুটি গোল করেন।…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের বয়স ‘তেরো’ সংখ্যাটি শহরের সরকারি ভবনগুলোর কপালে কালি দিয়ে লিখে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে অপ্রতিমের বয়স ও তার মৃত্যুর ঘটনা উল্লেখ করে শামসুজ্জামান দুদু লেখেন, ১৩ বছর বয়সে একটি শিশুর জীবন স্কুল, বন্ধু, পরিবার, পড়াশোনা এবং ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার কথা। কিন্তু অপ্রতিমের ক্ষেত্রে সেই জীবন অকালেই থেমে গেছে বলে তিনি উল্লেখ করেন। অপ্রতিম ছিল সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার…
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার ও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান। ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগে ৪৩, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৬৩, তেজগাঁওয়ে ৭৯, মিরপুরে ১৪৬, গুলশানে ৪১ এবং উত্তরা বিভাগে ৪৫ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার, ৫০০…
হৃদযন্ত্রের সমস্যা অনেক সময় স্পষ্ট উপসর্গ দেখা দেওয়ার আগেই শরীরে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে সংকেত দিতে পারে। চিকিৎসকদের মতে, পা ও পায়ের পাতায় ফোলা, অবশভাব, ব্যথা, ঠান্ডা অনুভূতি কিংবা ত্বকের রঙের পরিবর্তনের মতো কিছু লক্ষণ রক্তসঞ্চালন বা হৃদযন্ত্রের সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে এসব লক্ষণ দেখলেই হৃদরোগ হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, হৃদযন্ত্র ঠিকভাবে রক্ত সঞ্চালন করতে না পারলে শরীরের বিভিন্ন অংশে তরল জমতে পারে। এর প্রভাব অনেক সময় পায়ের পাতা ও গোড়ালিতে দেখা যায়। দীর্ঘ সময় পা ফুলে থাকা বা চাপ দেওয়ার পর দাগ থেকে যাওয়াও শরীরে তরল জমার একটি সম্ভাব্য…
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের সময় ট্রাকটির চালক বা সহকারী ঘটনাস্থলে ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে ঝাঐল ওভারব্রিজ এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নজরে আসার পর তারা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা হন। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় ট্রাকে লাগা আগুন…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













