Author: নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের ইনকামিং অংশে এ ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে অজ্ঞাত ব্যক্তিরা সামাদ সুপার মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় সেখানে থাকা রিকশাচালক বিল্লাল আহত হন। বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে আহত বিল্লালকে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তার প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আহত রিকশাচালক বর্তমানে যাত্রাবাড়ী থানায় রয়েছেন।…

Read More

রাজধানীর মিরপুর ১১ নম্বরে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের বাসটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন আগের দিন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার পর ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন স্থানে দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও…

Read More

সকালে ঘুম ভাঙাতে অ্যালার্মের ওপর নির্ভর করেন অনেকেই। তবে ঘুমের সময় নিয়মিত রাখা, পর্যাপ্ত ঘুম এবং কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে শরীরের নিজস্ব ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে অ্যালার্ম ছাড়াই স্বাভাবিকভাবে ঘুম থেকে ওঠা সম্ভব বলে জানিয়েছেন ঘুম বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং পর্যাপ্ত সময় ঘুমানো শরীরকে নির্দিষ্ট ছন্দে অভ্যস্ত করে। প্রাপ্তবয়স্কদের সাধারণত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম প্রয়োজন হলেও ব্যক্তিভেদে এই সময়ের পার্থক্য হতে পারে। ঘুমের স্বাভাবিক ছন্দ ঠিক রাখতে সকালের প্রাকৃতিক আলোও গুরুত্বপূর্ণ। ঘুম থেকে উঠে দ্রুত দিনের আলো নেওয়া শরীরকে দিনের শুরু সম্পর্কে সংকেত দেয়। অন্যদিকে ঘুমানোর কয়েক ঘণ্টা আগে ঘরের আলো কমিয়ে ধীরে ধীরে…

Read More

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ম্যাচটি। মূল স্কোয়াডের পাশাপাশি এবার আরও তিনজন অতিরিক্ত ক্রিকেটারকে দলের সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অতিরিক্ত ক্রিকেটার হিসেবে দলে থাকছেন স্পিনার নাঈম হাসান এবং দুই পেসার ইকবাল হোসেন ইমন ও মুশফিক হাসান। তারা দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করবেন এবং অনুশীলনেও অংশ নেবেন। প্রয়োজন অনুযায়ী তাদের প্রস্তুতি ম্যাচেও খেলানো হবে। বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, এশিয়ান গেমসের কারণে মূল টেস্ট দলের কয়েকজন ক্রিকেটারকে অন্যত্র যেতে হবে। ফলে আফগানিস্তান টেস্টের আগে দলের প্রস্তুতি ম্যাচে ক্রিকেটার সংকট…

Read More

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নাটকটির নতুন মৌসুমের অভিনয়শিল্পীদের তালিকায় তার নাম না থাকায় বিষয়টি নিয়ে দর্শক ও ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচালক কাজল আরেফিন অমি নিজের ফেসবুক পেজে নাটকটির অভিনয়শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। সেখানে ধারাবাহিকটির নিয়মিত ও পরিচিত বেশ কয়েকজন অভিনয়শিল্পীর নাম থাকলেও সাইদুর রহমান পাভেলের নাম দেখা যায়নি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠতে থাকে, তবে কি নতুন মৌসুমে পাভেলকে আর দেখা যাবে না? এর আগে পাভেলের একটি বিতর্কিত ভিডিও…

Read More

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নদীর পৃথক দুটি স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বরিশুর নৌ পুলিশের এএসআই বাবুল মিয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বেপারিঘাট এলাকায় মাঝ নদী থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি বিবস্ত্র অবস্থায় ছিল এবং শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে, মরদেহটি দুই থেকে তিন দিন আগের হতে পারে। অন্যদিকে হাসনাবাদ নৌ পুলিশ দোলেশ্বর খেয়াঘাট…

Read More

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে গিয়ে স্বরাষ্ট্র সচিবকে ফোন করেছেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় অপ্রতীমের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল থেকে স্বরাষ্ট্র সচিবকে ফোন করেন এমপি মনিরুল হক। তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফোনে তিনি ঘটনাটিকে ‘অসহনীয়’ উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। স্বরাষ্ট্র সচিবও বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এর আগে অপ্রতীমের বাসায় গিয়ে তার মায়ের সঙ্গে কথা বলেন এমপি। ছেলেকে হারিয়ে মা…

Read More

বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচকে ‘ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ফার্স্ট লেভেল’ হিসেবে অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কারণে নিষেধাজ্ঞায় থাকা কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়ের জন্য ম্যাচগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচের পরের ঘটনায় লিয়ান্দ্রো পারেদেস ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনা ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদা ১ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। কোচ লিওনেল স্কালোনির সহকারী রবার্তো আয়ালাও পেয়েছেন তিন ম্যাচের নিষেধাজ্ঞা। ফিফার নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। এ কারণেই আসন্ন তিন ম্যাচকে প্রথম স্তরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হিসেবে স্বীকৃতি…

Read More

‘সাংবাদিকের তথ্য নেওয়ার কোনো অধিকার বা এখতিয়ার নেই’—এমন মন্তব্য করে আলোচনায় আসা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহজাহান মানিককে একই জেলার তেঁতুলিয়া উপজেলায় বদলি করা হয়েছে। জানা গেছে, ১৪ সেপ্টেম্বর আটোয়ারীতে তার শেষ কর্মদিবস ছিল। পরদিন ১৫ সেপ্টেম্বর তিনি তেঁতুলিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে গত ১০ আগস্ট আটোয়ারী উপজেলা নির্বাচন অফিসে তথ্য নিতে গিয়ে সাংবাদিক সালাম মুর্শেদীর সঙ্গে শাহজাহান মানিকের কথোপকথন নিয়ে আলোচনা তৈরি হয়। এর আগে ১৫ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন অফিসে বরাদ্দকৃত অর্থ, বিভিন্ন খাতে বরাদ্দ ও ব্যয়ের বিবরণসহ তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে লিখিত আবেদন করেছিলেন ওই সাংবাদিক। অভিযোগ…

Read More

সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ বিভাগ জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ বিভিন্ন গ্রেড ও এলাকার ভিত্তিতে বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড ২০ থেকে গ্রেড ১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। গ্রেড ১৫ থেকে গ্রেড ১০ পর্যন্ত ৫০ শতাংশ, গ্রেড ৯ থেকে গ্রেড ৫ পর্যন্ত ৪৫ শতাংশ এবং গ্রেড ৪ থেকে গ্রেড ১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা ৪০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও…

Read More