ইনকিলাব মঞ্চের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক জাবের-সদস্যসচিব জুমা
ইনকিলাব মঞ্চের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আট সদস্যের এ কমিটিতে আবদুল্লাহ আল জাবেরকে আহ্বায়ক এবং ফাতিমা তাসনিম জুমাকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সাবেক নেতা শহীদ শরিফ ওসমান বিন হাদিকে আজীবন মুখপাত্র ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় সংগঠনের সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। পরে রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।
গত বছরের ডিসেম্বরে শহীদ হন তৎকালীন আহ্বায়ক ও মুখপাত্র ওসমান হাদি। সে সময় সদস্যসচিবের দায়িত্বে ছিলেন আবদুল্লাহ আল জাবের। এবার তিনি সংগঠনের আহ্বায়কের দায়িত্ব পেলেন।
নবনির্বাচিত সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা এর আগে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন। এছাড়া তিনি গত বছরের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচিত হন।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
- সাংগঠনিক সম্পাদক: রকিবুল ইসলাম (রাফসান রাকিব)
- সহসাংগঠনিক সম্পাদক: শোয়াইব বিন আহসান সিয়াম
- দপ্তর সম্পাদক: রায়হান আহমেদ
- অর্থ সম্পাদক: মুহাম্মদ ওমায়ের
- মিডিয়া ও প্রচার সম্পাদক: নাঈম ইবনে জহির
- সহমিডিয়া ও প্রচার সম্পাদক: হাবিবুল্লাহ মিসবাহ
এছাড়া সংগঠনকে আরও সম্প্রসারণ এবং যোগ্য ও সক্রিয় সদস্যদের মূল্যায়নের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে। এতে জি এ সাব্বির আহ্বায়ক এবং মাসুদুর রহমান আদনান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

