- ফাইনালের ড্রেসিংরুম নিয়ে চাঞ্চল্যকর দাবি আর্জেন্টাইন ডিফেন্ডারের মায়ের
- ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর
- ঢাবিতে শিবির নেতার কক্ষে ‘আপত্তিকর’ ঘটনার অভিযোগ
- ৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় আর্জেন্টাইন তারকা
- ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা, নিহত ৫, নিখোঁজ ৪১
- মানসিক সুস্থতায় ‘না’ বলা জরুরি
- মোদির বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা কেজরিওয়ালের
- দুবাইয়ের জেল থেকে ছাড়া পেলেন বেনজীর
Author: নিজস্ব প্রতিবেদক
ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এতে তার চলমান একাধিক সিনেমার শুটিং সাময়িকভাবে স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ সিনেমার কাজ। এর মধ্যে একটি সিনেমার শুটিংয়ে নাচ ও অ্যাকশন দৃশ্য ধারণের সময় তিনি আহত হন। দুর্ঘটনায় তার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু (মাসল টেনডন) সম্পূর্ণ ছিঁড়ে গেছে। চিকিৎসকদের মতে, এ ধরনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কারণ তাদের নিয়মিত কঠোর শারীরিক অনুশীলন করতে হয়। সিনেমার প্রয়োজনে কঠিন…
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানও স্পর্শ করতে পারেনি সফরকারীরা। প্রিটোরিয়ায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩০.২ ওভারে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন মাহফিজুল ইসলাম। এছাড়া আমিনুল ইসলাম ১১ এবং সামিউন বাসির ১০ রান করেন। অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ২ রানেই বিদায় নেন। দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বোলিং করেন দায়ান গালিম। তিনি ১৮ রানে ৫ উইকেট শিকার করেন। এছাড়া অ্যান্ডিলে মগাকানে…
সরকারে থাকলেও রাজপথের আন্দোলন-সংগ্রাম ও জনগণের রাজনীতি থেকে সরে যাননি বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে অশালীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য অব্যাহত থাকলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানীর নয়াপল্টনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ শীর্ষ রাজনৈতিক নেতাদের নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মালিটোলা পার্ক থেকে শুরু হওয়া মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। সমাবেশে ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও দেশের বরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকারে…
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আহ্বান জানান। শুক্রবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার চলমান সহিংসতা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং সেগুলোর ক্রুদের লক্ষ্য করে হামলা না চালানোর জন্য তিনি স্পষ্টভাবে অনুরোধ জানিয়েছেন। জয়শঙ্কর বলেন, ভারত সবসময়ই বাণিজ্যিক জাহাজে হামলার বিরোধিতা করে এবং যেকোনো সংকট সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে…
দেশের বন্ধ হয়ে যাওয়া জুটমিল, টেক্সটাইল মিল ও অন্যান্য শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পর্যায়ক্রমে দেশের সব বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু করার লক্ষ্যে কাজ চলছে। এর মাধ্যমে শিল্পে নতুন গতি আসবে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শনিবার (১ আগস্ট) টাঙ্গাইলের বাজিতপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ির পাশাপাশি পাট ও রেশমশিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এসব শিল্প সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর…
কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেলিং করতে গিয়ে দুর্ঘটনায় অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে কলাতলীর দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শৌভিক রায় খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার বাসিন্দা। তিনি পরিবারের সদস্য ও স্বজনসহ ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ‘ফরিদের প্যারাসাইলিং’ পরিচালিত কার্যক্রমে অংশ নেওয়ার সময় হঠাৎ নিরাপত্তা হারনেস থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান শৌভিক। এতে তিনি গুরুতর আহত হন। পরে প্যারাসেলিং কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সহেল…
ইতালির দক্ষিণাঞ্চলের শহর নেপলসে ৪ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও রেল যোগাযোগ ব্যাহত হয়েছে। পাশাপাশি কয়েকটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। কম্পনের পরপরই নেপলসের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ট্রেন ও মেট্রো চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপলসের পশ্চিমাঞ্চলের ক্যাম্পি ফ্লেগ্রি এলাকায়, ভূপৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় কম্পনের…
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে সেই সময়ের চেতনা পৌঁছে দিতে আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ব্যতিক্রমধর্মী এ সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স, সহযোগিতায় রয়েছে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্ম। আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড এক মঞ্চে পারফর্ম করবে। অংশ নেবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও কুঁড়েঘর। এছাড়া একক শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবং র্যাপার সেজান। পাশাপাশি নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ আরও কয়েকজন শিল্পী দর্শকদের সামনে পরিবেশনা করবেন। আয়োজকদের ভাষ্য, ব্যান্ড সংগীত, আধুনিক গান…
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ শিশু। শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১২১ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে এবং ৭৫১ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এ সময়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন…
কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) নূরুল ইসলামের অপসারণ এবং তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সচেতন নাগরিক ফোরাম। শনিবার (১ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় নূরুল ইসলাম আসামি হওয়া সত্ত্বেও তিনি এখনো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে বহাল রয়েছেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কর্নেল (অব.) ফেরদৌস আজিজ। এছাড়া শ্রমিক নেতা মাহবুব আলম বাদল, মো. আলী হোসেন ও ফিরোজ মাহমুদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম। বক্তারা অভিযোগ করেন, নূরুল ইসলাম পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক আনুগত্য, দুর্নীতি ও অযোগ্যতার মাধ্যমে সিএজির দায়িত্বে নিয়োগ…
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১৫/বি আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা ১২১৭।
ইমেইল: info@banglagazeta.com
নিউজ (অনলাইন) : ০১৪০-৩০০০৯৭৪
বিজ্ঞাপন : ০১৬১১-৮৫৫১৩৪
