Author: নিজস্ব প্রতিবেদক
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে শুধু ইলিশ ধরা নয়, ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয় বিক্রয় এবং বিনিময়ও নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা কার্যকর রাখতে দেশের বিভিন্ন ইলিশ প্রজনন এলাকায় কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ…
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি প্রয়োজনে পরিবর্তন, পিছিয়ে দেওয়া কিংবা এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্ধারিত সময়সীমা নেই। নির্বাচন কমিশন নিজেদের পক্ষ থেকে একটি তারিখ ঘোষণা করেছে। সরকারের কাছে বর্তমানে যে…
নতুন বছর শুরু হতে এখনো কয়েক মাস বাকি। এরই মধ্যে ২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে, তা নিয়ে মুসলমানদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের রমজান ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্তভাবে রমজান শুরুর তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর। সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ১২ সেপ্টেম্বর থেকে ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আগামী রমজান মাস শুরু হওয়ার সময় ক্রমেই এগিয়ে আসছে। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে…
লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ে মোবাইল ফোন আনার নিষেধাজ্ঞা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর আইফোন হাতুড়ি দিয়ে প্রকাশ্যে ভেঙে দিয়েছেন এক শিক্ষক। বিদ্যালয়ের মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ফোনটি ভেঙে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন না আনার বিষয়ে একটি নোটিশ দেওয়া হয়। ওই নোটিশে নিষেধাজ্ঞা অমান্য করে কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সেটি বিনষ্ট করার কথা উল্লেখ করা হয়েছিল। নিষেধাজ্ঞা সত্ত্বেও অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী মোবাইল ফোন…
২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর প্রায় পাঁচ বছর ভারত ও চীনের কূটনৈতিক এবং সামরিক সম্পর্কে যে টানাপোড়েন চলছিল, তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক উদ্যোগে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এনডিটিভির এক বিশ্লেষণে বলা হয়েছে, বৈশ্বিক রাজনীতির পরিবর্তন, অর্থনৈতিক চাপ এবং নিজেদের কৌশলগত স্বার্থের কারণে দিল্লি ও বেইজিং নতুন করে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা করছে। ২০২৫ সালের আগস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে চীন সফর করেন। ২০১৮ সালের পর সেটিই ছিল চীনে তার প্রথম সফর। পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকস সম্মেলনে যোগ দিতে…
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর দুপুরে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার প্রায় এক ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের প্রবেশের পথে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আদালত এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয় বলে জানা গেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কে বা কারা ককটেল ছুড়ে পালিয়েছে, তা যাচাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে…
চট্টগ্রামে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশের পক্ষ থেকে ওই ৬৩ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। তবে শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার প্রসিকিউশন হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ৬৩ বিদেশিকে আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানি শেষে তাদের আবার কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,…
দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে পটুয়াখালীতেও পরিস্থিতির অবনতি হচ্ছে। জেলার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৩৭ ঘণ্টায় অন্তত ২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ জন নারী ও ১১ জন পুরুষ। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত দুই দিনে রোগী ভর্তির এই সংখ্যা আগের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। হাসপাতালে বর্তমানে প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। ফলে সীমিত জনবল ও শয্যা নিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। অনেক রোগী সাধারণ জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এলেও পরীক্ষা করার পর তাদের শরীরে ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হচ্ছে। কলাপাড়া উপজেলা…
হলিউড অভিনেত্রী ও প্রযোজক সিডনি সুইনির নতুন একটি স্পোর্টস বিজ্ঞাপন ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। খেলাধুলাভিত্তিক বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের প্রচারণায় অভিনেত্রীকে নগ্ন অবস্থায় উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞাপনটি প্রকাশের পর একাংশের দর্শক অভিযোগ করেছেন, এতে নারীর শরীরকে পণ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। বিতর্কের মধ্যে সিডনি সুইনি সরাসরি সমালোচনার জবাব না দিলেও ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। এসব ছবিতে তাকে শরীরের বিভিন্ন অংশ বাস্কেটবল, রাগবি বল ও স্পোর্টস জার্সির মাধ্যমে ঢেকে থাকতে দেখা যায়। বিজ্ঞাপনটির ধারণা ছিল খেলাধুলার বিভিন্ন উপকরণকে সৃজনশীলভাবে ব্যবহার করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। নোভিগ একটি স্পোর্টস প্রেডিকশন মার্কেট ও ট্রেডিং প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটির মাধ্যমে…
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। সিলেট বিমানবন্দরে পৌঁছানোর পর মোটর শোভাযাত্রার মাধ্যমে তার সিলেট সার্কিট হাউজে যাওয়ার কথা রয়েছে। সার্কিট হাউজে পৌঁছানোর পর রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন। সেখান…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













