Author: নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা শুরু হয়। সভায় মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত ১৬টি প্রকল্পের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থাকছে ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা। প্রকল্প ঋণ থেকে আসবে ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা। বাকি ৭২ কোটি ৪৭ লাখ টাকা সংশ্লিষ্ট সংস্থাগুলো বহন করবে। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প। ব্যয়ের দিক থেকে সবচেয়ে…
ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে আলোচনার জন্য জার্মানিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা গোপন বৈঠক করেছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে অনুষ্ঠিত বৈঠকটির উদ্যোগ নেন মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। বৈঠকে ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও মিশরের সামরিক বাহিনীর চিফ অব স্টাফরা অংশ নেন বলে জানা গেছে। তবে বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। সেন্টকম পরে এক বিবৃতিতে জার্মানিতে একটি পূর্বনির্ধারিত সম্মেলনে আটটি দেশের…
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বুধবার ১৬ সেপ্টেম্বর বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদ সম্মেলনকে ঘিরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি থাকবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেসসচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তবে বিশেষ এই সংবাদ সম্মেলনের মূল বিষয়বস্তু কী, সে বিষয়ে প্রেস উইংয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ফলে দুপুরের সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে কোন বিষয়ে বক্তব্য বা…
কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। আমির হামজা তাকে এবং তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন ফরিদা। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের অনুমতি পেলে আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, দুজনই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রত্যেকেরই নিজস্ব মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মান দিয়ে কথা বলা রাজনৈতিক সংস্কৃতি, ভদ্রতা…
২০২৬ ২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের প্রথম পর্যায়ের ফল আজ বুধবার ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। অনলাইনে প্রকাশিত এই ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবেন তারা কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন এবং আবেদন বাতিল হয়ে যাবে। এরপর পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে…
পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামে নিখোঁজের সাতদিন পর কামরুন্নাহার কলি নামে ১০ বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৬ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটির মরদেহ টুকরো করা অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। নিহত কামরুন্নাহার কলি কুলোনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে। পরিবারের সদস্যদের দাবি, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ওই দিন সন্ধ্যায় কলি তার বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে গিয়েছিল। পরে বাড়িতে ফিরে বাজারের ব্যাগ মায়ের হাতে দিয়ে বাড়ির পাশের দিকে যায়। এরপর আর সে বাড়িতে ফেরেনি। শিশুটি বাড়িতে না ফেরায় পরিবারের…
বৈশ্বিক জ্বালানি বাজারে নানা ধরনের সংকট ও সরবরাহ ঝুঁকি থাকলেও বাংলাদেশে আগামী ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম। তিনি বলেছেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং ডিসেম্বর পর্যন্ত সরবরাহ পরিস্থিতি অনেকটাই নিরাপদ অবস্থানে রয়েছে। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের সার্সন রোডে বিপিসির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন বিপিসি চেয়ারম্যান। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ সভার আয়োজন করা হয়। ড. রফিকুল ইসলাম বলেন, বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের কারণে জ্বালানি তেল সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হলেও…
যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। সরবরাহ নিয়ে সাম্প্রতিক উদ্বেগের মধ্যেই মার্কিন মজুত বৃদ্ধির তথ্য বিনিয়োগকারীদের বাজার পরিস্থিতি নতুন করে মূল্যায়নে প্রভাব ফেলেছে। বুধবার ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ৯৩ সেন্ট বা দশমিক ৮৬ শতাংশ কমে ১০৭ দশমিক ৮২ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৯৭ সেন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে ১০৪ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়। এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক দুই বেঞ্চমার্কেই তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছিল। লোহিত সাগরমুখী ইস্ট ওয়েস্ট পাইপলাইনে হামলার পর সৌদি আরব ইয়ানবু টার্মিনালে…
নওগাঁর প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। মেধা, অধ্যবসায় ও নানা প্রতিকূলতা পেরিয়ে শিক্ষাজীবন শেষ করলেও চাকরি নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন তিনি। অবশেষে প্রধানমন্ত্রীর উদ্যোগে তার সেই অপেক্ষার অবসান হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন শাকিল হোসেন। শাকিলের জীবনের গল্প শুরু হয় নওগাঁর একটি অজপাড়া গ্রাম থেকে। জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন হওয়ায় পড়াশোনা ও কর্মজীবনের পথে তাকে নানা বাধার মুখোমুখি হতে হয়েছে। আর্থিক সংকটও ছিল তার পরিবারের নিত্যসঙ্গী। তবে এসব প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি। নিজের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন রাজশাহী…
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছেন ডাকসুর দুই নেতা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল সাতজনকেই মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন। দুপুরের দিকে ডাকসুর এই দুই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ঘুরে শিক্ষার্থী, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি…
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
© বাংলা গেজেটা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত













