Author: নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলতাবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রীদের একটি মেসে র‍্যাবের পরিচয়ে প্রবেশ করে এক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করলে ওই শিক্ষার্থীকে না নিয়েই সংশ্লিষ্ট ব্যক্তিরা চলে যান। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কলতাবাজারের জনসন রোডের ৫৩/৪ বি এলাকার একটি ছাত্রী মেসে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সকালে কয়েকজন ব্যক্তি মেসে গিয়ে নিজেদের র‍্যাবের সদস্য হিসেবে পরিচয় দেন। তারা একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে এসেছেন বলে জানান। একপর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্ষা খাতুনকে একটি র‍্যাবের গাড়িতে তোলা হয়। বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও…

Read More

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার ঠাকুরগাঁওয়ে প্রথম সফর। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। বিষয়টি নিশ্চিত করেছে বঙ্গভবনের প্রেস উইং। সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতির হেলিকপ্টার ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে তিনি জেলা সার্কিট হাউসে যাবেন। সার্কিট হাউসে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির…

Read More

আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে আবারও বাড়তে পারে ত্রিদেশীয় ও চার জাতি সিরিজের সংখ্যা। একাধিক দলকে নিয়ে এসব সিরিজ আয়োজনের বিষয়টি বিবেচনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সম্প্রতি ক্রিকেটের আন্তর্জাতিক সূচিতে বহুদলীয় সিরিজের উপস্থিতি কমে গেলেও নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে পুরোনো এই আয়োজনগুলো আবার নিয়মিত দেখা যেতে পারে। একসময় আন্তর্জাতিক ক্রিকেটে ত্রিদেশীয় ও চার জাতি সিরিজ ছিল বেশ পরিচিত আয়োজন। তবে সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় সিরিজের আধিপত্যে এসব সিরিজ অনেকটাই হারিয়ে গেছে। ভারতের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে ত্রিদেশীয় সিরিজ দেখা যায়নি। ২০১৮ সালের ফেব্রুয়ারি-মার্চে সর্বশেষ এমন একটি সিরিজে অংশ নিয়েছিল ভারত। ক্রিকবাজের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন অনেক ক্রিকেট বোর্ডের জন্য…

Read More

দেশের যেকোনো সংকটকালে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সংকট মোকাবিলা করেছে বিএনপি। বর্তমানেও দেশের সংকট সমাধানে সরকার কাজ করছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এতে দলের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন। তারেক রহমান বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হচ্ছে জ্বালানি সংকট। সরকার এই সংকটের বিষয়টি অস্বীকার করছে না। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে এই সংকট তৈরি হয়েছে বলে…

Read More

শরীয়তপুরের জাজিরায় একটি বসতবাড়ির রান্নাঘরে মজুত রাখা বিপুলসংখ্যক ককটেল বিস্ফোরণে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চাল ও বেড়া উড়ে যাওয়ার পাশাপাশি আশপাশের দুটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত রোকেয়া বেগমকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রোকেয়া ওই বাড়ির মালিক ফারুক ছৈয়ালের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে রান্নাঘরে কাজ করতে ঢোকার পর আগে থেকে সেখানে মজুত রাখা বিপুলসংখ্যক ককটেল একযোগে বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের চাল ও বেড়া উড়ে গিয়ে…

Read More

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজ শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জামায়াত আমির বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ থেকে সিফাত যে ভাষায় প্রতিবাদ করেছেন, তা সমর্থন না করলেও তাকে গ্রেপ্তার করে হয়রানি করা উচিত হয়নি। তিনি দ্রুত সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জানান। শফিকুর রহমান বলেন, একজন তরুণের…

Read More

আগামী হজের নিবন্ধন ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে বাংলাদেশি হাজিদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) শ্রেষ্ঠ হজ গাইডদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার পাশাপাশি বাংলাদেশি হাজিদের সেবা ও বিভিন্ন সমস্যা সমাধানে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। আগামী হজের নিবন্ধনসহ সার্বিক প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি। গত হজে একটি এজেন্সির…

Read More

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কম বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব ড. হুমায়ুন কবির। তিনি জানান, সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি এবং এ নিয়ে আলোচনা চলছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়ার সম্ভাবনা কম। তবে সফরের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা প্রয়োজন। পারস্পরিক স্বার্থ ও আলোচনার…

Read More

দ্রুত ওজন কমানোর আশায় অনেকেই ক্র্যাশ ডায়েট বা অস্বাভাবিকভাবে কম সময়ে কয়েক কেজি ওজন কমানোর চেষ্টা করেন। তবে এ ধরনের পদ্ধতি সবসময় নিরাপদ নয়। বরং অতিরিক্ত খাবার কমিয়ে দেওয়া বা শরীরের প্রয়োজনীয় পুষ্টি বাদ দেওয়ার ফলে দুর্বলতা, পুষ্টির ঘাটতি এবং দীর্ঘমেয়াদে ওজন ধরে রাখতে সমস্যার মতো বিভিন্ন ঝুঁকি তৈরি হতে পারে। নিরাপদ ও দীর্ঘমেয়াদি ওজন নিয়ন্ত্রণের জন্য ব্যক্তির বয়স, দৈনন্দিন জীবনযাপন, শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাস বিবেচনায় নেওয়া জরুরি। নিউট্রিশনিস্ট নাহিদা আহমেদ মনে করেন, ওজন কমানোর ক্ষেত্রে সবার জন্য একই ধরনের ডায়েট কার্যকর নয়। ব্যক্তিভেদে উপযোগী খাদ্য পরিকল্পনা তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ। তার পরামর্শ অনুযায়ী, খাবারের তালিকায় পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার…

Read More

টানা ছয় দিন কাপ্তাই হ্রদের পানির নিচে ডুবে থাকার পর অবশেষে ভেসে উঠেছে রাঙামাটির প্রতীক হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী ঝুলন্ত সেতু। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা। তিনি জানান, শুক্রবার বিকেলের দিকে ঝুলন্ত সেতুর ওপর থেকে পানি সরে যায়। বর্তমানে সেতুটির সংস্কারকাজ চলছে। তবে পর্যটকদের জন্য সেতুতে চলাচলের নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার করা হয়নি। তাই আপাতত সেতুতে প্রবেশ বা চলাচলের জন্য কোনো টিকিটের টাকা নেওয়া হচ্ছে না। আলোক বিকাশ চাকমা বলেন, সেতু থেকে পানি সরে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহারের নোটিশ দিলে পর্যটকদের কাছ থেকে আবার সেতুতে চলাচলের জন্য নির্ধারিত…

Read More