Author: নিজস্ব প্রতিবেদক

দামি পোশাক, সুন্দর বাচনভঙ্গি কিংবা ভালো ক্যারিয়ার থাকলেই একজন মানুষ ব্যক্তিত্বসম্পন্ন হয়ে ওঠেন না। একজন মানুষের কথাবার্তা, আচরণ, অন্যের প্রতি সম্মান এবং পরিস্থিতি বুঝে চলার সক্ষমতাই তার ব্যক্তিত্বকে প্রকাশ করে। অনেক সময় ছোট ছোট কিছু অভ্যাস অজান্তেই মানুষের কাছে আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে। মনোবিজ্ঞানীদের মতে, দৈনন্দিন কথাবার্তা ও আচরণে কিছু বিষয় এড়িয়ে চলা উচিত। বিশেষ করে নিচের সাতটি ভুল আপনার ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ১. কথার মাঝে বাধা দেওয়া কেউ কথা বলার সময় মাঝপথে থামিয়ে নিজের বক্তব্য শুরু করা অশোভন আচরণ হিসেবে বিবেচিত হতে পারে। অন্য ব্যক্তি ভুল বা অযৌক্তিক কিছু বললেও ধৈর্য ধরে তার কথা শেষ…

Read More

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। নিহত নারী ও পুরুষ স্বামী-স্ত্রীর পরিচয়ে ওই বাসা ভাড়া নিয়েছিলেন বলে জানা গেছে। শুক্রবার রাতে কক্ষের ভেতর থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটি খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে মরদেহগুলো…

Read More

দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দ্রুত দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোগীদের বিভ্রান্ত করে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত দালাল চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট নতুন জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সাখাওয়াত হোসেন বলেন, গত এক মাসে তিনি দেশের ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন এবং চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সময়মতো আসা-যাওয়ার যে সমস্যা রয়েছে, আগামী সাত…

Read More

ধর্মীয় বা রাজনৈতিক বিভাজনের কারণে দেশের কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন, বর্তমান সরকার সে বিষয়ে সতর্ক বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ধর্মীয় বিভাজন বা অন্য কোনো ধরনের বিভাজনে সরকার বিশ্বাস করে না এবং কাউকে বিভাজন সৃষ্টি করতেও দেওয়া হবে না। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের বিরামপুর বারোয়ারী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশ সবার দেশ। প্রত্যেকে যেন নিজের ধর্ম, পেশা ও কর্ম স্বাধীনভাবে এবং নির্ভয়ে পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। ধর্মীয় সম্প্রীতির এই…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মনির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ইয়াকুব হোসেনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন আড়াইহাজার উপজেলার পুরিন্দা গ্রামের মৃত জরু মিয়ার ছেলে। তিনি রূপসী বালুরঘাট এলাকায় ডেইলি লেবারের কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জের রূপসী কাজীপাড়া এলাকা থেকে একটি কাভার্ডভ্যান এসিআইয়ের একটি কারখানা থেকে ভুসি বোঝাই করে ঢাকার বাইরে যাচ্ছিল। পথে রূপসী বালুরঘাট এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় মনির হোসেনকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এতে…

Read More

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন স্থানে দিনটি পালন করছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। হিন্দু পুরাণ অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্যায়, অসত্য ও অশুভ শক্তির প্রভাব যখন সমাজে বেড়ে যায়, তখন ন্যায়, সত্য ও সুন্দর প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। তাই জন্মাষ্টমী তাদের কাছে ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতার গুরুত্বপূর্ণ প্রতীক। দিনটি উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, ইসকনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন…

Read More

জনস্বার্থে নেওয়া বিভিন্ন প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট কয়েকটি উৎসের ওপর নির্ভরশীল না থেকে নতুন অর্থনৈতিক মডেলের মাধ্যমে বিকল্প উৎস খুঁজছে সরকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে নাগরিক সুবিধা বাড়াতে নেওয়া প্রকল্পগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণে বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম শহরে পানি সরবরাহে নতুন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের সম্ভাবনাময় নদী-খালগুলোকে পণ্য পরিবহনের কাজে ব্যবহারের…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ট্রোক কোনো স্বাভাবিক ঘটনা নয়—বরং নাসীরুদ্দীন পাটোয়ারীর ধারাবাহিক ও পরিকল্পিত ব্যক্তি আক্রমণের কারণেই তিনি এমন পরিস্থিতির শিকার হয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ দাবি করেন তিনি। রাশেদ খান বলেন, উন্নত চিকিৎসার পরও মির্জা আব্বাস এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। সম্প্রতি জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তাকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, বর্তমানে মির্জা আব্বাস স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না। হাঁটার সময় পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং তার কথা বলাও অনেকটা অস্পষ্ট…

Read More

রিয়াল মাদ্রিদের জার্সি ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমালেও ক্লাবটির প্রতি ভালোবাসা এখনও অটুট লুকা মদ্রিচের। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে ৪১ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ভবিষ্যতে আবারও রিয়াল মাদ্রিদে ফিরতে চান। তবে খেলোয়াড় হিসেবে নয়, ফিরতে চান এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে, যেখানে তার অভিজ্ঞতা ক্লাবের কাজে লাগবে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে মদ্রিচ বলেন, রিয়াল মাদ্রিদের প্রতি তার সমর্থন ও ভালোবাসা আজীবন থাকবে। একই সঙ্গে ছোটবেলা থেকেই এসি মিলানের প্রতিও তার আলাদা টান রয়েছে। বর্তমানে মিলানে নিজের জীবন নিয়েও সন্তুষ্ট তিনি। নতুন ক্লাবে অভিজ্ঞতা নিয়ে মদ্রিচ জানান, শুরু থেকেই মিলান ও সমর্থকদের কাছ থেকে দারুণ অভ্যর্থনা পেয়েছেন। শহরটিও তার…

Read More

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে একটি বাস পেছন থেকে ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও বাসের চালক রয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ছাগলনাইয়া থানাধীন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পুরাতন মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটি লরিও সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানা গেছে। খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যানের চালক, হেলপার ও বাসের চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা…

Read More