Author: নিজস্ব প্রতিবেদক

জীবনে সফল হতে আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় দেখা যায়, কারও কাজের তুলনায় নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাস অনেক বেশি। একাধিকবার ব্যর্থ হওয়ার পরও কমে না সেই আত্মবিশ্বাস। বাইরে থেকে এটিকে অহেতুক আত্মবিশ্বাস বা আত্মপ্রতারণা মনে হলেও সাম্প্রতিক এক গবেষণা বলছে, এর পেছনে মানুষের বিবর্তনগত একটি কারণ থাকতে পারে। ‘সাইকোলজিক্যাল রিভিউ’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথ ও লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের গবেষকেরা অতিরিক্ত আত্মবিশ্বাসকে অনেকটা পুরুষ ময়ূরের পেখমের সঙ্গে তুলনা করেছেন। ময়ূরের বড় ও ভারী পেখম তার চলাফেরা ও উড়তে অসুবিধা তৈরি করে। একই সঙ্গে এটি শিকারির দৃষ্টি আকর্ষণের ঝুঁকিও বাড়ায়। তারপরও শক্তিশালী ময়ূর এই পেখম…

Read More

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা পাশের রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাইপামঙ্গলমের পানাম্বিকুন্নু এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তরুণদের বহনকারী একটি গাড়ি মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা আটজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে নিহতদের মরদেহ বের করে আনা হয়। উদ্ধার শেষে মরদেহগুলো ত্রিশুর…

Read More

বগুড়ায় জমি ও আমবাগানের মালিকানা নিয়ে বিরোধের জেরে মো. মোকসেদ আলী (৩৮) নামে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। হামলার আগে আশপাশের লোকজনকে সরিয়ে দিতে এবং আতঙ্ক সৃষ্টি করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মোকসেদ আলীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাটিডালী উত্তরপাড়া এলাকার মো. হায়দার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বারোপুর-নামুজা সড়ক এলাকায় প্রায় ৩২ বিঘা আয়তনের একটি আমবাগানের মালিকানা ও ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।…

Read More

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের পেছনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আব্দুল করিম জানান, রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজার এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে…

Read More

মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তাকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় ওই গাড়ির চালক রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আগারগাঁও এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। পুলিশ জানায়, মেঘলা মুক্তার বাবা মিজানুর রহমান দুলাল গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে বনানী থানায় মামলা করেন। মামলার পরদিনই আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৮ জুলাই রাতে রাজধানীর বনানীতে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির…

Read More

সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে নৌবাহিনী প্রধানের। এসব বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বাংলাদেশ ও সৌদি নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করবেন তিনি। সৌদি আরবে অবস্থানকালে এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম দেশটির বিভিন্ন সামরিক…

Read More

বিশ্বের বিভিন্ন দেশের প্রকৃত আয়তন ও ভৌগোলিক অনুপাত আরও সঠিকভাবে তুলে ধরতে নতুন বিশ্ব মানচিত্র গ্রহণের প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশগুলো ও বাহামাসের উত্থাপিত ‘কারেক্ট দ্য ম্যাপ’ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৬৪টি দেশ। ছয়টি দেশ ভোটদানে বিরত থাকলেও প্রস্তাবের বিপক্ষে একমাত্র ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটিতে বর্তমানে বহুল ব্যবহৃত ‘মার্কেটর প্রজেকশন’ মানচিত্রের সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। ১৫৬৯ সালে ইউরোপীয় মানচিত্রকার জেরার্ডাস মার্কেটর এই পদ্ধতি তৈরি করেন। এতে বিষুবরেখা থেকে যত দূরের অঞ্চল, মানচিত্রে সেগুলো তত বড় দেখানোর প্রবণতা রয়েছে। এর ফলে আফ্রিকার মতো বিশাল মহাদেশ তুলনামূলক ছোট এবং ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলো…

Read More

বিশ্ববাজারে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম কমেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এসব মূল্যবান ধাতুর বাজারদর বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্পট রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৮৩ ডলারে নেমে এসেছে। একই সময়ে স্পট প্লাটিনামের দাম দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৮১০ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, প্যালাডিয়ামের দাম কমেছে ২ দশমিক ৫ শতাংশ। দিন শেষে প্রতি আউন্স প্যালাডিয়ামের দাম ১ হাজার ৩৮৫ দশমিক ৫০ ডলারে নেমে আসে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, শুক্রবারের দরপতনের ফলে তিনটি ধাতুই চলতি সপ্তাহে মূল্য হারানোর পথে রয়েছে। সুদের হার…

Read More

গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং দ্রুত জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শেষে চট্টগ্রামের লালদীঘি ময়দানের উদ্দেশে যাত্রা শুরু করেন জোটের নেতাকর্মীরা। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, লংমার্চের গাড়িবহর নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের মিরসরাইসহ বিভিন্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ ও পথসভা করবে। পরে রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। কর্মসূচিতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। জোটের নেতারা জানান,…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও অস্ত্রের মহড়ার ঘটনায় গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তারাবো বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাত পৌনে ৯টার দিকে রূপগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাজমুল হোসেন (৩০), নিহাল মিয়া (২১), সাজ্জাদ হোসেন (২০) ও শফিকুল ইসলাম (২৪)। পুলিশ সুপার জানান, তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’ গ্রুপ ও নবী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে,…

Read More