Author: নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের তীব্র অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও নীতি পরিবর্তন করবে না ইরান—এমন বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে জাতীয় ঐক্য বজায় রেখে অভ্যন্তরীণ বিভেদ ও অস্থিরতা মোকাবিলায় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইরানি কর্মকর্তাদের উদ্দেশে গত শুক্রবার দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান বলেন, যুদ্ধ, অবরোধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে শত্রুরা দেশের ভেতরে বিভেদ ও অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে সরকার ও জনগণ ঐক্যবদ্ধ থাকলে এ ধরনের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি। গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা করে। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, এটি তাদের ইতিহাসের অন্যতম কঠোর নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ। এর লক্ষ্য ইরান সরকার ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড…

Read More

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। এ ক্ষেত্রে শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে প্রত্যেককে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও পরিবেশ রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি। সভায় রাজধানীর চারপাশের গুরুত্বপূর্ণ নদ-নদী ও জলপথের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত…

Read More

বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধের কারণে তেল সংকটের মধ্যে হাজার হাজার লিটার জ্বালানি খরচ করে বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের কারণে বর্তমানে তেল সংকট চলছে। এমন পরিস্থিতিতে হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি পালন করা সম্পূর্ণ অযৌক্তিক। তিনি আরও অভিযোগ করেন, জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট বিভিন্ন সময়ে নানা ধরনের বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।…

Read More

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের বরাতে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস সালিনাবক্সা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। বাসটি খাদে পড়ে যাওয়ার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন।…

Read More

রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপিত হয়। অর্থমন্ত্রী জানান, গত ৩০ জুন ২০২৬-এর হিসাব অনুযায়ী রাষ্ট্র-মালিকানাধীন ছয়টি ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। ব্যাংকগুলো হলো—অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট…

Read More

বার্সেলোনার নতুন স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ২০২৬-২৭ মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের নেতৃত্ব দেবেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে ক্লাবটির ১৩৫ বছরের ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে স্থায়ী অধিনায়ক হওয়ার নজির গড়লেন তিনি। রোববার (৬ সেপ্টেম্বর) ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনার নতুন নেতৃত্ব কাঠামো ঘোষণা করেন কোচ হানসি ফ্লিক। পাঁচ সদস্যের নেতৃত্ব দলের প্রথম অধিনায়ক হিসেবে রাফিনহা এবং দ্বিতীয় অধিনায়ক হিসেবে পেদ্রিকে বেছে নিয়েছেন কোচ নিজেই। বাকি তিন সদস্য—এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও তরুণ তারকা লামিনে ইয়ামালকে নির্বাচিত করেছেন দলের খেলোয়াড়রা। নতুন নেতৃত্ব কাঠামোয় অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয় ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে।…

Read More

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বাহিনীর কয়েক দফা হামলায় অন্তত দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নাবাতিয়েহ আল-ফাওকা, আরসালিম, কাফর রুম্মান ও আশপাশের এলাকায় এসব হামলা চালানো হয়। হামলার পর হতাহতদের উদ্ধারে কাজ শুরু করে স্থানীয় জরুরি সেবাদানকারী দল। স্থানীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় হতাহতদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছাতে বাধা দেওয়ার উদ্দেশ্যে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে। তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলার আগে আরসালিমের একটি ভবন এবং আশপাশের বাসিন্দাদের ওই এলাকা থেকে অন্তত ৩০০ মিটার দূরে…

Read More

সমাজে ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে বিরোধী দল প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, সরকারের বিরুদ্ধে সমালোচনার নামে কুরুচিপূর্ণ বক্তব্যকে সমর্থন করা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নিয়েছে। তার দাবি, ওই বক্তব্য অপরাধের পর্যায়ে পড়লেও বিরোধী দল সংশ্লিষ্ট যুবককে ছেড়ে দেওয়ার কথা বলছে। এ ধরনের অবস্থান অন্যায় ও অবৈধ কর্মকাণ্ডকে উৎসাহিত করছে বলেও মন্তব্য করেন তিনি।…

Read More

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছোট ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে আমিনবাজারের মদিনা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এসআইয়ের নাম আলতাব হোসেন। তিনি পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাত ৮টার দিকে ওই এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে আলতাব হোসেন সেখানে এগিয়ে আসেন। তিনি ব্যবসায়ীর পক্ষ নিয়ে মাদকাসক্ত কয়েকজনের বিরোধিতা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন ব্যক্তি আলতাব হোসেনের ওপর হামলা চালায়। তারা…

Read More

ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে ১০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তদন্তের পাশাপাশি আক্রান্ত এলাকায় জরুরি স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে প্রশাসন। রোববার (৬ সেপ্টেম্বর) কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সাগর জেলার কয়েকটি গ্রামে বিষাক্ত মদপানের পর একাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর রাজ্য প্রশাসন দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় ছয়টি মদের দোকান সিলগালা করা হয়েছে। একই সঙ্গে মদটির উৎস ও সরবরাহ ব্যবস্থার…

Read More